চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিব-তামিমের লেখাপড়ার জন্য ভিক্ষা করেছিল তাদের মা’

আরেফিন তানজীব by আরেফিন তানজীব
9:26 অপরাহ্ন 27, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A

বিশ্ব ক্রিকেটের বাইশ গজের পিচে অনেক আগেই আলো ছড়িয়েছে বাংলাদেশের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে রাজধানী আদাবরের বেকারি গলির সাকিব-তামিমের লেখাপড়া চালানোর জন্য টানা চার বছর ভিক্ষা করেছিলেন তাদের মা সাথী আক্তার।

সাকিব আল হাসান (৭) ও তামিম ইকবাল (৬) কাছাকাছি বয়সের দুই ভাই। কল্যাণপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দু’জনই এখন প্রথম শ্রেণীতে পড়ছে।

বছর ছয়েক আগে রাজধানীর মোহাম্মদপুরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তাদের বাবা মো.ইমরুল। এর পর থেকেই পরিবারে নেমে আসে অভাব অনটন। দুই ছেলের লেখাপড়াসহ সংসারের নানা খরচ যোগাতে এক সময় বাসায় বাসায় ‘কাজের বুয়া’ হিসেবেও কাজ করেছেন সাথী আক্তার।

শুক্রবার দুপুরে আদাবরের বেকারি গলির বস্তির একটি জীর্ণ ঘরে সরেজমিনে গিয়ে দেখা যায় খুব নিবিড়ভাবে লেখাপড়ায় ব্যস্ত সাকিব তামিম।

একটু একটু করে বেড়ে উঠা সাকিব তামিমরা আগামী দিনগুলোতে সফলতার বীজ বপন করবে

ঘরে ঢুকে ক্রিকেটার সাকিব আল হাসান আর তামিম ইকবালকে তারা চেনে কি না জানতে চাইলে ক্ষুদে সাকিব তামিমের সরল স্বীকারোক্তি ‘ওরা ব্যাট বল খেলে, টিভিতে দেখি ওদের’।

সাকিব-তামিমের মা সাথী আক্তার চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার স্বামী খুব ক্রিকেটপাগল লোক ছিলেন, গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে রাস্তায় দাঁড়িয়ে খেলা দেখত। তখন থেকেই তার ইচ্ছা ছিল আমার ছেলে হলে সাকিব তামিম নাম রাখা হবে। তিনি যখন মারা যান, সাকিবের তখন এক বছর বয়স আর তামিম পেটে।

আদাবরের বেকারি গলির এই ঘুপচি ঘরেই মায়ের সঙ্গে থাকে সাকিব-তামিম

‘‘তখন থেকেই আমার সংগ্রাম শুরু হয়, বাসায় বাসায় কাজ করাসহ ওদের লেখাপড়ার খরচ যোগাতে টানা চার বছর শ্যামলী ওভার ব্রিজের নিচে ভিক্ষা করতাম। ওরা ওভার ব্রিজের নিচে লেখাপড়া করত। আমি বাসা বাড়ির কাজ শেষ করে ওদের নিয়ে আসতাম’’, বলেন সাথী।

সাকিব-তামিম কি চায় তাদের বাবার স্বপ্ন পূরণ করতে? এমন প্রশ্নের জবাবে সাকিবের সোজা উত্তর আমি আর্মি অফিসার হতে চাই, আর তামিমের উত্তর ফায়ার সার্ভিস অফিসার।

মা সাথী আক্তারের সঙ্গে সাকিব-তামিম

সাকিব তামিমের লেখাপড়া কেমন চলছে জানতে চাইলে সাথী আক্তার বলেন: শ্যামলী ওভার ব্রিজে ভিক্ষার সময় এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়, তার মাধ্যমে দেশের একটি বেসরকারী সংস্থার পরিচালক সাকিব তামিমের লেখাপড়ার দায়িত্ব নেয়, তাই এখন আর আমার ভিক্ষা করতে হয় না।

নিজের দুই ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় করতে চান মা সাথী আক্তার। বেসরকারী সংস্থার ওই পরিচালকের প্রতিই তার এখন সব ভরসা।

Tags: সাকিব-তামিম
Previous Post

মাদক নিয়ন্ত্রণে পারিবারিক দায়বদ্ধতা কতটুকু?

Next Post

অক্টোবরে আফগানিস্তান প্রিমিয়ার লিগ

Next Post

অক্টোবরে আফগানিস্তান প্রিমিয়ার লিগ

ফাইল ফটো

শ্রমিকদের সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT