চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব আলোর পরও অন্ধকারে বার্বাডোজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:54 পূর্বাহ্ন 29, সেপ্টেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। নতুন মৌসুমের অভিষেকে ব্যাটে-বলে দুই বিভাগেই আলো ছড়ান বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু সাকিব আলোর পরও এক রানে হেরে গেছে তার দল বার্বাডোজ ট্রাইডেন্টস।

রোববার কেনিংটন ওভালে সেন্ট কিটস নেভিস এন্ড প্যাট্রিয়টসের বিপক্ষে বার্বাডোজের জার্সি গায়ে বোলিংয়ে নেমে ৪ ওভারে ১ মেডেনে মাত্র ১৪ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। তার কিপটে বোলিংয়ে ১৫০ রানের লক্ষ্য পায় বার্বাডোজ ট্রাইডেন্টস।

জবাব দিতে নেমে শুরুতে দলীয় ১৫ রানে জনসন চার্লসকে হারায় বার্বাডোজ। এরপর ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন সাকিব। অ্যালেক্স হেলসের সাথে দারুন জুটি গড়েন। দলীয় ৫৬ রানে হেলস ফিরলেও নিজের মতো ব্যাট করতে থাকেন সাকিব। কিন্তু দলীয় ৮৫ রানে ব্র্যাথওয়েটের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে আউট হওয়ার আগে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৫ বলে ৩৮ রান করে যান সাকিব।

বাংলাদেশ অলরাউন্ডারের পর জেপি ডুমিনি (১৮), জেসন হোল্ডার (১), কার্টার (২), অ্যাশলে নার্স (২) দ্রুত ফিরে গেলে বিপদে পড়ে বার্বাডোজ। শেষ দিকে ১৮ বলে ৩৪ রানের ঝড় তুলে সে বিপদ পুরোপুরি কাটাতে পারেননি রেমন রেইফার। শেষ পর্যন্ত তারা অলআউট হয়ে যায় ১৪৮ রানে। আর ম্যাচ হারে ১ রানে।

এর আগে টসে হেরে আগে বোলিং পায় বার্বাডোজ ট্রাইডেন্টস। ইনিংসের প্রথম ওভারেই বল করার সুযোগ পান সাকিব আল হাসান। শুরুটাও দারুণ এনে দেন। একের পর এক লাইন লেন্থে বল রেখে মেডেন ওভার আদায় করে নেন। তবে নিজের পরের দুই ওভারে ১২ বলে ১০ রান দেন সাকিব।

কোটার শেষ ওভারের প্রথম বলেই সেন্ট কিটস অধিনায়ক ব্র্যাথওয়েটকে ফিরিয়ে এবারের আসরে প্রথম উইকেট নেন সাকিব। শেষ পর্যন্ত ৪ ওভার বোলিং করে ১ মেডেন ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়ে নিজের স্পেল শেষ করেন।

নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেটে ১৪৯ রানের পুঁজি গড়ে সেন্ট কিটস নেভিস এন্ড প্যাট্রিয়টস। সেন্ট কিটসের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ব্রুকস।

Tags: লিড স্পোর্টসসাকিবসিপিএল
Previous Post

একশোতে একশো পেলো স্করসিসের ‘দ্য আইরিশম্যান’

Next Post

মাদ্রিদ ডার্বি: উত্তেজনায় শুরু, নিষ্ফলে শেষ

Next Post

মাদ্রিদ ডার্বি: উত্তেজনায় শুরু, নিষ্ফলে শেষ

সৌদি-হুতি বিদ্রোহী-সৈন্য আটকের দাবি

সৌদির হাজার হাজার সৈন্য আটকের দাবি হুতি বিদ্রোহীদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT