রুদ্ধশ্বাস ম্যাচে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে বিপিএল সিজন থ্রি’র ফাইনালে বরিশাল বুলস। রংপুরের ছুড়ে দেওয়া ১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩ বল হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বুলস শিবির।
মঙ্গলবার শিরোপা নির্ধারনী ম্যাচে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে বরিশাল বুলস।
রংপুরের ছুড়ে দেওয়া ১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বুলসদের। মাত্র ১০ রানের মধ্যে দুই ওপেনার রনি তালুকদার এবং প্রসন্ন ফিরে গেলে বিপর্যয়ে পড়ে বরিশালের ব্যাটিং লাইন আপ।
তবে সাব্বির রহমান এবং শাহারিয়ার নাফিজের দ্বিতীয় উইকেট জুটিতে খেলায় ফেরে বরিশাল। তারা দু’জনে দলীয় স্কোর বোর্ডে যোগ করেন ১২৪ রান। নাফিস এক প্রান্ত আগলে ধরে খেলতে থাকলে সাব্বিরের ব্যাট সাকিব-আরাফাত সানিদের বোলিং লাইন আপ শাসন করতে থাকে।
১৭তম ওভারে নাফিজ যখন রান আউট হয়ে ফিরে যান স্কোর বোর্ডে রান তখন ১৩৪। ফেরার আগে নাফিস ৪০ বল থেকে সংগ্রহ করেন ৪৪ রান।
নাফিসের বিদায়ে সাব্বিরকে সঙ্গ দিতে ক্রিজে আসেন বুসল কান্ডারি মাহমুদউল্লাহ রিয়াদ। দল জয়ের বন্দর থেকে ১৯ রান সীমানার কাছে ক্যাচ দিয়ে ফেরেন সাব্বির। ফেরার আগে, ৪৯ বল থেকে ৭ চার ৩ ছয়ে সংগ্রহ করেন ৭৯ রান। স্কোর বোর্ডে রান তখন ১৪১।
শেষ দিকে মাহমুদউল্লাহ বিদায় নিলেও আগের ম্যাচের নায়ক এমরিট কুপারকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে লেন্ডল সিমন্সের ৫৭ বলে ৭২ রানের ওপর ভর করে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে ড্যারেন স্যামির ব্যাট থেকে।
বরিশাল বুলসের হয়ে ৩টি উইকেট তুলে নেন কেভিন কুপার।






