চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ব্যাটে বাংলাদেশের সিরিজ জয়

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
9:34 অপরাহ্ন 18, জুলাই 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাট হাতে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে এনে দিয়েছিলেন ১৫৫ রানের বিশাল জয়। সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত অবদান রাখলেন সাকিব আল হাসান। খেললেন ৯৬ রানের অপরাজিত ইনিংস। ব্যাটে-বলে অনন্য নৈপুণ্য দেখানোর সুবাদে টেস্টের পর ওয়ানডে সিরিজও এলো হাতের মুঠোয়।

জিম্বাবুয়ে: ২৪০/৯ (৫০ ওভার), বাংলাদেশ: ২৪২/৭ (৪৯.১ ওভার)

মঙ্গলবার সিরিজের তৃতীয় ওয়ানডে। স্বাগতিকদের তাদেরই মাটিতে প্রথমবার হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে। টাইগাররা জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল ১২ বছর পর।

২০০৯ সালের পর জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ জেতা হয়ে উঠছিল না বাংলাদেশের। ২০১৩ সালে অনেক আশা নিয়ে গিয়েও ফিরতে হয়েছিল ২-১এ হারের হতাশা নিয়ে। এবার তেমনটা হল না। সিরিজ নিশ্চিত, এখন হোয়াইটওয়াশের স্বপ্ন তামিমদের।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৫ বল হাতে রেখেই ২৪১ রানের লক্ষ্য তাড়া করে ফেলে সফরকারীরা।

ব্যাট হাতে ছন্দে ছিলেন না সাকিব। সমালোচনাও হচ্ছিল। জবাবটা দিলেন ম্যাচ জেতানো ইনিংসেই। ওয়ানডে ক্যারিয়ারের দশম সেঞ্চুরিটা হয়ত ছুঁতে পারতেন। ঝুঁকি নেননি। খেলেছেন জয়ের জন্য। আরেক অপরাজিত মোহাম্মদ সাইফউদ্দিনকে সুযোগ দিয়েছেন, হয়েছে দারুণ এক জুটি।

২০১৯ বিশ্বকাপে টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সেঞ্চুরি করেছিলেন সাকিব। তবে হারারেতে এদিন তার ১০৯ বলে হার না মানা ৯৬ রানের ইনিংসটি যেন সেঞ্চুরির চেয়েও বেশি কিছু।

সাকিবের ইনিংসের চারের মার ছিল আটটি। ইনিংসের দশম ওভারে তামিম ইকবাল আউট হওয়ার পর নেমেছিলেন ২২ গজে। ফিরেছেন বাউন্ডারিতে দলকে জয় উপহার দিয়েই।

সহজ লক্ষ্য টপকানো খুব কঠিন হয়ে গিয়েছিল বাংলাদেশের সামনে। আশার বাতি হয়ে জ্বলে গেছেন সাকিব।

১৭৩ রানে ৭ উইকেট হারিয়ে হারের মুখে যখন বাংলাদেশ, সাকিব তখন সাইফউদ্দিনকে নিয়ে গড়েন জুটি। অষ্টম উইকেটে তাদের ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে শেষটা করে আসে বাংলাদেশ। হাতে রয়ে যায় অক্ষত ৫ বল। ২৮ রানে সাউফউদ্দিন থাকেন অপরাজিত।বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওপেনিং জুটিতে তামিম ও লিটন দাসের ব্যাটিং দেখে মনে হচ্ছিল ২৪১ তাড়া করে জিততে তেমন বেগ পেতে হবে না বাংলাদেশকে। তাদের ৩৯ রানের জুটি ভাঙার পর দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা।

৩৫ রানে ৪ উইকেট হারিয়ে সহজ ম্যাচ কঠিন করে তোলে বাংলাদেশ। দলীয় ৭৪ রানের মাথায় মোসাদ্দেক হোসেন সৈকত (৫) রান আউট হয়ে ফেরেন সাজঘরে।

ছয় ব্যাটসম্যান সাজঘরে ফেরায় কঠিন হয়ে যায় বাংলাদেশের পথ। ২৬ রান করে সাজঘরে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। আরও কঠিন হয়ে যায় পথ। মেহেদী হাসান মিরাজ ৬ রান করে ফেরেন। আফিফ হোসেন আশা দেখালেও ১৫ রান করে বিলিয়ে আসেন উইকেট।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান তোলে স্বাগতিকরা। ওয়েসলে মাধভেরে ৫৬ ও অধিনায়ক ব্রেন্ডন টেলর করেন ৪৬ রান। সঙ্গে ডিওন মেয়ার্সের ৩৪ ও সিকান্দার রাজার ৩০ রানের সুবাদে আড়াইশর কাছাকাছি সংগ্রহ দাঁড় করায় তারা।বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, ফিল্ডাররা প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের তরুণ পেসার শরিফুল ইসলাম নিয়েছেন ৪ উইকেট। সাকিব আল হাসান দুটি, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন একটি করে উইকেট।

Tags: টেলরতামিমতাসকিনবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমিরাজলিড স্পোর্টসশরিফুলসাকিব
Previous Post

সাকিবের কাঁধে বাংলাদেশ

Next Post

পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ড. শামসুল আলম

Next Post
প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ড. শামসুল আলম

ব্রিটিশ প্রধানমন্ত্রী আইসোলেশনে থাকাকালীন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT