চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ব্যাখ্যায় হারের ‘চার’ কারণ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
2:25 পূর্বাহ্ন 09, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

কার্ডিফ থেকে: বিশ্বকাপের ম্যাচে সেঞ্চুরি যেকোনো ব্যাটসম্যানের কাছেই রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেটি যদি হয় প্রথম, তাহলে তো কথাই নেই। সুখকর স্মৃতি। কিন্তু কার্ডিফের সোফিয়া গার্ডেনসে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের অসাধারণ ইনিংস খেললেও সেটি ঘিরে উচ্ছ্বসিত হতে পারছেন না সাকিব আল হাসান। বড় ব্যবধানে বাংলাদেশ দলের হারে বিফলেই গেছে বিশ্বকাপে বাঁহাতি তারকার প্রথম সেঞ্চুরিটি।

শনিবার দলের সেরা পারফর্মার সাকিবই আসেন ম্যাচশেষে সংবাদ সম্মেলনে। করেন হারের ব্যাখ্যা। বিশ্বসেরা অলরাউন্ডারের বিশ্লেষণে উঠে এসেছে চার কারণ: ইংল্যান্ডের দারুণ শুরু ও ফিনিশিং, কন্ডিশন ও মাঠের আকার, মাঝামাঝি সময়ে মুশফিক ও মিঠুনের উইকেট দ্রুত হারানো এবং প্রতিপক্ষের সংগ্রহ মাত্রা ছাড়িয়ে যাওয়া।

টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৮৬ রান তোলে ইংল্যান্ড। বাংলাদেশের নির্বিষ বোলিং ও বাজে ফিল্ডিংয়ের দিনে ওপেনিং জুটিতে আসে ১২৮। পাহাড়সম রান তাড়ায় নেমে সাকিবের একার লড়াইয়ের পর ৭ বল আগেই বাংলাদেশ অলআউট হয় ২৮০ রানে।

হারের ব্যাখ্যা করতে গিয়ে সাকিব বলেন, ‘আমরা প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা সঙ্গে ভালো ব্যাটিং করেছি। ইংল্যান্ড দারুণ ব্যাটিং করেছে। ওপেনাররা ভালো করেছে। আর বাটলারের ফিনিশিং ম্যাচের টার্নিং পয়েন্ট অব দ্য ম্যাচ।’

‘৩২০-৩৩০ রান হলে ম্যাচটাতে আমাদের সুযোগ থাকত। ৩০ ওভারে দিকে আমাদের রান ২ উইকেটে ১৮০ এর মতো ছিল। শেষ ২০ ওভারে ২০০ রানের মতো দরকার ছিল। টি-টুয়েন্টিতে অনেকসময় এটি হয়ে যায়। কিন্তু মুশফিক ও মিঠুন পরপর আউট হয়ে যাওয়া আমরা লড়াই করতে পারিনি।’

‘এখানকার কন্ডিশন ও মাঠের ডাইমেনশন একটু ভিন্ন। ওভালের মাঠ অনেক বড় ছিল। স্বাভাবিকভাবেই আমাদের স্পিনাররা মাঠে আক্রমণাত্মক থাকে। কিন্তু এখানে সেটি হওয়া যায়নি। আর সামনে ছোট হওয়া ওরা ওদিকেই চড়াও হয়েছে।’

Tags: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশসাকিব
Previous Post

‘দলের সবাইকে’ মানিয়েই তিনে সাকিব

Next Post

ইউরোর দৌড়ে জিতেছে জার্মানি-ইতালি-বেলজিয়াম

Next Post

ইউরোর দৌড়ে জিতেছে জার্মানি-ইতালি-বেলজিয়াম

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে মাটিতে নামাল তুরস্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT