চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 26, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের শীর্ষস্থানীয় একটি টেলিকম কোম্পানির সঙ্গে নিয়মবহির্ভূত চুক্তি করার অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ দর্শানোর নোটিশও পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টুয়েন্টি ও টেস্ট অধিনায়ক। এক প্রতিবেদনে এমনই জানিয়েছে দৈনিক কালের কণ্ঠ।

গত ২২ অক্টোবর টেলিকম কোম্পানি গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু খেলোয়াড়দের সঙ্গে বিসিবির চুক্তি অনুযায়ী, জাতীয় ক্রিকেট দলের চুক্তিবদ্ধ একজন খেলোয়াড় ইচ্ছেমত যেকোনো টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারেন না।

এ ব্যাপারে শনিবার কালের কণ্ঠে প্রকাশিত বিশেষ সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘হ্যাঁ। এই চুক্তি কোনোভাবেই করতে পারে না। কেনো পারে না, চুক্তিতে সব লেখা আছে। লিখিতভাবে ওদের বলে দেয়া আছে। রবি আমাদের টাইটেল স্পন্সর হল। গ্রামীণ বিডই করল না। না করে এক-দুই কোটি দিয়ে খেলোয়াড়দের নিয়ে ফেলল। এতে শেষ পর্যন্ত কী হল? তিন বছরে বোর্ডের ৯০ কোটি টাকা লস হল। খেলোয়াড় লাভবান হল। কিন্তু বোর্ডের তো ১২টা বেজে গেল। এটি তো হতে পারে না। তাই লিখিতভাবে ওদের জানিয়ে রাখা আছে।’

তিনি আরো বলেন, ‘এমনকি আমার জানা মতে মন্ত্রণালয় থেকেও ওদের বলা আছে যে, না জানিয়ে টেলকোর সঙ্গে চুক্তি করা যাবে না। আমাদের সঙ্গে চুক্তি তো আছেই। তারপরও আমাদের না জানিয়ে কী করে চুক্তি করে? টাইমিংটা দেখুন। খেলা বন্ধ করে চুক্তি! এগুলো তো ঔদ্ধত্যপূর্ণ আচরণ।’

এটি নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন? জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। কাউকে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই। আমরা ক্ষতিপূরণ দাবি করব এখন। সেটি কোম্পানির কাছেও দাবি করব, দাবি করব খেলোয়াড়ের কাছেও। আমরা কি ছেড়ে দেব নাকি? কালকে (গত পরশু/বৃহস্পতিবার) শুনলাম প্রথম। আমি বলে দিয়েছি, গ্রামীণফোনকে লিগ্যাল নোটিশ পাঠাও। বড় অঙ্কের ক্ষতিপূরণ চাও। বলেছি, চিঠি পাঠাও সাকিবকেও। আমাদের ব্যাখ্যা চাই। আমাদের কাছে ব্যাপারটিকে মনে হয়েছে, ‘বোর্ডের কোনো নিয়ম-কানুন মানি না।’ এরকম হলে কঠোর ব্যবস্থা নেবই।’

বিসিবি প্রধানের আরও বক্তব্য, আফগানিস্তানের বিপক্ষে স্পোর্টিং উইকেটে খেলা হওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু পরে শুনি স্পিন উইকেটে খেলবে। আমি তখন বিদেশে। তাহলে বলুন এই ব্যর্থতার দায় কার? নিজেদের মাঠে আমরা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়েছি। আর কিনা হারলাম আফগানিস্তানের কাছে? আমি হলে আন্দোলন দূরের কথা, লজ্জায় মুখই দেখাতাম না।’

Tags: নাজমুল হাসান পাপনবিসিবিলিড স্পোর্টসসাকিব
Previous Post

হার্ট এ্যাটাকের লক্ষণ কি কি জেনে নিন

Next Post

পাসওয়ার্ড নিরাপদ রাখবেন যেভাবে

Next Post

পাসওয়ার্ড নিরাপদ রাখবেন যেভাবে

বাংলাদেশ ও কানাডার মধ্যে সম্পর্ক অর্থবহ করতে সেমিনার

বাংলাদেশের গ্যাস চাহিদা মেটাতে কানাডায় বিশেষজ্ঞদের সেমিনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT