চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ফেরার তাড়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 12, মার্চ 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
মিরপুরের খোলা মাঠে ড্রিল করার পর ব্যাটিং অনুশীলন করতে সাকিব চলে যান ইনডোরে (সোমবারের চিত্র)

মিরপুরের খোলা মাঠে ড্রিল করার পর ব্যাটিং অনুশীলন করতে সাকিব চলে যান ইনডোরে (সোমবারের চিত্র)

এতটা লম্বা সময় কখনও দলের বাইরে থাকেননি। দল যেমন তার অভাব অনুভব করছে, সাকিবও অনুভব করছেন ফেরার তাড়না। আঙুলের ব্যথা কমাতে মেলবোর্ন থেকে ইনজেকশন নিয়ে দেশে ফিরেছেন রোববার। সোমবার মিরপুরের ইনডোরে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের চেষ্টা করতে দেখা গেছে তাকে।

সাকিব ইনজুরিতে পড়েছিলেন গত ২৭ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। এরপর কেটে গেছে দেড় মাস। বাঁ-হাতের কনিষ্ঠায় সেলাই পড়ে ১০টি। আঙুলের গোড়ালিও যায় মচকে।

এদিন নেটে স্বাচ্ছন্দ্য নিয়েই ব্যাটিং করেছেন সাকিব। বল হাতে অবশ্য অতটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি বাঁহাতি স্পিনারকে। শুরুতে আস্তে ছুড়লেও পরে স্বাভাবিক গতিতে বল করার চেষ্টা করেন। খানিকক্ষণ করেছেন ক্যাচিং অনুশীলনও।

চোটে পড়ার পর সোমবারই প্রথম সব ধরনের অনুশীলন করলেন সাকিব। তাতে সন্তুষ্টি ঝরেছে বিশ্বসেরা অলরাউন্ডারের কণ্ঠে। ইনডোর থেকে বের হয়ে ঘাম মুছতে মুছতে বললেন, ‘সব কিছু ঠিকঠাক আগাচ্ছে। ব্যাটিং-বোলিং করতে পারায় ভাল লাগছে।’

সাকিব অনুশীলনে নামার আগে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘স্পোর্টস অ্যাকটিভিটিতে ফেরা আর ম্যাচ ফিটনেসের মধ্যে পার্থক্য আছে। ম্যাচ ফিটনেসের জন্য আরেকটু সময় নিতে হবে। কেননা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার কিন্তু থেকেই যায়। সেটা অবশ্যই সাকিব সিদ্ধান্ত নিবে। তবে আমরা চেষ্টা করছি আপাতত স্পোর্টিং ফিটনেস ফিরিয়ে আনতে।’

৯ মার্চ মেলর্বোনের বিশেষজ্ঞ চিকিৎসক ডেভিড হয় সাকিবের আঙুল পর্যবেক্ষণ করেন। তার বরাত দিয়ে দেবাশীষ জানান, ‘ওখানে পরীক্ষা-নিরীক্ষার পর ডেভিড হয় সিদ্ধান্ত নেন এ মুহূর্তে অস্ত্রোপচারে যাওয়ার প্রয়োজন নেই। উনি প্রদাহবিরোধী একটি ইনজেকশন পুশ করেন। তিনি আশা করছেন এই ওষুধটা ধীরে ধীরে কার্যকর হবে। যদি ওষুধটা কার্যকরী হয়, তাহলে ৭-১০ দিনের মধ্যে সে পুরোপুরি স্পোর্টিং অ্যাকটিভিটিতে ফিরতে পারবে। অগ্রগতি ইতিবাচক। এভাবে যদি চালিয়ে যেতে পারি ওই সময়ের মধ্যেই স্পোর্টিং অ্যাকটিভিটিতে ফিরতে পারবে।’

Tags: লিড স্পোর্টসসাকিব আল হাসান
Previous Post

খালেদা জিয়ার জামিন হলেও আজ কারামুক্তির সম্ভাবনা কম

Next Post

ইউএস বাংলা বিমান দুর্ঘটনার লাইভ দেখুন এখানে

Next Post
বিমান দুর্ঘটনার লাইভ

ইউএস বাংলা বিমান দুর্ঘটনার লাইভ দেখুন এখানে

পাইলট

ইউএস বাংলার পাইলট ক্যাপ্টেন আবিদ আহত অবস্থায় উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT