চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ফিফটির দিনে মৃত্যুঞ্জয়ের তোপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 01, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জার্সি পরা, হাসি-মজা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসরে এখন পর্যন্ত বোলিংয়ে দুর্দান্ত থাকলেও ব্যাট হাতে ধুঁকছিলেন সাকিব আল হাসান। চলতি আসরে ৫ ম্যাচে ৭ উইকেট শিকার করা বরিশাল অধিনায়ক ব্যাটিংয়ে ১৭.৪ গড়ে করছেন ৮৭ রান। সেই সাকিব গত ম্যাচে ৪১ রানের দুর্দান্ত ইনিংসের পর এবার হাঁকালেন আসরের প্রথম ফিফটি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় ধুঁকতে থাকা দলকে ৩১ বলে ৫০ রানের ইনিংসে ভিত গড়ে দেন সাকিব। তার দিনে অন্যরা পড়েছেন মৃত্যুঞ্জয়ের বোলিং তোপে। চট্টগ্রামের তরুণ পেসার দুই ওভার বল করে নিয়েছেন ৪ উইকেট।

টস জিতে বোলিংয়ে শুরুতেই তোপ দাগেন শরিফুল ইসলাম। ইনিংসের তৃতীয় বলে মুনিম শাহরিয়ারকে ফেরান বাঁহাতি পেসার। ধাক্কাটা ভালোই সামলে নেন ক্রিস গেইল ও নাজমুল হোসেন শান্ত। ১৯ বলে ৩ ছক্কা ও এক চারে ২৫ রান করে জ্যাকসের শিকার হন ইউনিভার্স বস। ২৯ বলে ২৮ রান করেন শান্ত।

এরপর তৌহিদ হৃদয়ের ২২ রান বাদে আর কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি চারে নামা সাকিবকে। অধিনায়ক ৩১ বলে ফিফটি পূর্ণ করে মৃত্যুঞ্জয়ের শিকার হন।

১৬.৩ ওভারে সাকিব ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বরিশালের ইনিংস। ব্যর্থ হন ব্রাভো, ইরফান শুক্কুর, নুরুল হাসানরা। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ১৪৯ রানে বরিশালকে গুটিয়ে দেয় নাঈম ইসলামের দল।

ফরচুন বরিশালের ব্যাটিং ব্যর্থতার দিনে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখান শরিফুল ইসলাম ও আসরের প্রথম হ্যাটট্রিক করা বোলার মৃত্যুঞ্জয় চৌধুরী। ২.১ ওভারে মাত্র ৯ রান খরচায় দুটি উইকেট নেন শরিফুল। ২ ওভারে ১২ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন মৃত্যুঞ্জয়। মেহেদী মিরাজ পেয়েছেন একটি উইকেট।

Tags: ফরচুন বরিশালবঙ্গবন্ধু বিপিএল-২০২২মৃত্যুঞ্জয়লিড স্পোর্টসসাকিব
Previous Post

শিল্পীদের নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কী বলছেন?

Next Post

উপাচার্যের বিশেষ নির্দেশে ভর্তি হচ্ছেন নিপুণ বিশ্বাস

Next Post
নিপুণ বিশ্বাস ভর্তি হওয়ার জন্য আবেদনপত্র হাতে নিয়ে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উপাচার্যের বিশেষ নির্দেশে ভর্তি হচ্ছেন নিপুণ বিশ্বাস

প্রেমিক-প্রেমিকা নৌকায় বসে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐশী-ইয়াশ যেন এ যুগের অঞ্জু-তাপস!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT