চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের নিষেধাজ্ঞা নিয়ে যা বলছেন আশরাফুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:32 অপরাহ্ন 31, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিংয়ের জন্য পাঁচ বছরের নিষেধাজ্ঞায় পড়েছিলেন মোহাম্মদ আশরাফুল। সাকিব আল হাসান যখন ফিক্সিং না করেও নিষেধাজ্ঞায় অন্তক্ষরণটা ভালোই বোঝার কথা তার। আশরাফুল বুঝছেনও। সাকিব ইস্যুতে মুখ খুলেছেন তিনি, কঠিন সময়ে বাঁহাতি অলরাউন্ডারের পাশে দাঁড়িয়েছেন।

বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল আরেক সদ্যসাবেক অধিনায়ককে নিয়ে বলেছেন, ‘সাকিব আর আমার কেসটা পুরোপুরি আলাদা। ক্রিকেট জুয়াড়ি সাকিবের সঙ্গে বারবার যোগাযোগ করতে চেয়েছিল। সাকিব তাদের প্রস্তাব ফিরিয়ে দেয়। কিন্তু জুয়াড়ির ফোন আসা নিয়ে আইসিসি’র কাছে কোনো ধরনের অভিযোগ জানায়নি। সেটাই তার ভুল।’

ইএসপিএন-ক্রিকইনফোকে অ্যাশ বলেছেন, ‘সাকিবের থেকে আমার কেসটা তাই একেবারেই আলাদা। আমি পুরোপুরি ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম। সাকিব শুধু জুয়াড়ির ফোন কল আসা নিয়ে গুরুত্ব দেয়নি। সাকিবের কেসটা সিস্টেমের চোখ খুলে দেবে। আফসোস শুধু, আমার ভুল থেকে দেশের ক্রিকেটাররা কোনো শিক্ষা নেয়নি!’

নিজের শাস্তি প্রসঙ্গেও মন্তব্য করেছেন আশরাফুল। বলেছেন, ‘ক্রিকেট থেকে দূরে থাকাটা কোনো ক্রিকেটারই মেনে নিতে পারে না। সাকিবেরও আগামী দিনগুলো খুব কষ্টে যেতে চলেছে। আমার নিষেধাজ্ঞার ক্ষেত্রেও আমি মানতে পারিনি। প্রথম ছয়মাস নিজের মানসিক অবস্থা ঠিক রাখতে ঘুমিয়ে কাটাতাম। সারারাত ধরে টিভি দেখে দুপুর ২টা ঘুম থেকে উঠতাম। শাস্তির সময়টায় আমার খেলাতেও নিষেধাজ্ঞা জানানো হয়েছিল। যে কারণে আমার আইনজীবীর সঙ্গে ক্রিকেট খেলতাম। সাকিবের সঙ্গে অবশ্য এসব হবে না। সাকিব নির্বাসনের সময়টায় মিরপুরে ট্রেনিং করতে পারবে। আমার বিশ্বাস সে দারুণভাবে প্রত্যাবর্তন করবে।’

‘আমি সবসময়ই ভাবতাম যে আবার খেলতে পারব কিনা, মূলত আমার বয়সের কারণে (আশরাফুলের বয়স যখন ৩০ বছর তখন নিষিদ্ধ হন)। ক্রিকেট বোর্ড সাকিবকে সহায়তা করছে। আমিও সমর্থন পেয়েছি, তবে সাকিব যা পাবে তা আমরা পাইনি। আমাদের অবশ্যই মনে রাখতে হবে মাশরাফী বিন মোর্ত্তজার মতো খেলোয়াড় (যিনি প্রায়শই ইনজুরিতে পড়তেন) এবং সাকিবরা সবসময়ই অসাধারণ প্রত্যাবর্তন করেন।’

নিষিদ্ধ হওয়ার পর ভক্তদের কাছ থেকে যে সমর্থন পেয়েছিলেন তা আশরাফুলকে অবাক করেছিল বলেও স্বীকার করেছেন, ‘আমি যখন বাংলাদেশের হয়ে খেলতাম, তখন আমাকে দেশের অর্ধেক লোক পছন্দ করত এবং বাকি অর্ধেক আমাকে অপছন্দ করত। আমি ম্যাচ-ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার বিষয়ে স্বীকার করার পরে যখন সবার কাছে ক্ষমা চেয়েছিলাম, তখন প্রায় ৯৫% আমার সমর্থনে ছিল। কেউ বিশ্বাস করেনি যে আমি এটি একা করেছি। এটা সম্ভব ছিল না।’

উল্লেখ্য, জুয়াড়ির সঙ্গে একাধিকবার বার্তা চালাচালি করেও সেটি আইসিসির দুর্নীতিদমন ইউনিট বা বিসিবির দুর্নীতি সংশ্লিষ্ট ইউনিটের কাউকে না জানানোর অভিযোগ এনে গত মঙ্গলবার সাকিব আল হাসানকে দুবছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। যার একবছর স্থগিত নিষেধাজ্ঞা।

Tags: মোহাম্মদ আশরাফুললিড স্পোর্টসসাকিবসাকিব আল হাসানসাকিব নিষিদ্ধ
Previous Post

বিতর্কিত-অনুপ্রবেশকারী প্রায় ১৬০০ জনের তালিকা করেছে আওয়ামী লীগ

Next Post

মানবজমিনের বার্তা সম্পাদকের গ্রামের বাড়িতে লুট

Next Post

মানবজমিনের বার্তা সম্পাদকের গ্রামের বাড়িতে লুট

ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে বিপদে ফেলেছে: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT