টাইগারদের শততম টেস্টের দ্বিতীয় দিনে লঙ্কানদের দ্রুত অলআউট করার পণ নিয়েই ফিল্ডিংয়ে এসেছে মুশফিক বাহিনী। প্রথম আধাঘণ্টার মধ্যে সাকিবের ঘূর্ণিতে লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ সাজঘরে ফিরলে সেটার খানিকটা বাস্তবায়নও হয়। কিন্তু সাকিব-আঘাতের ক্ষতে প্রবেল দিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন দিনেশ চান্দিমাল।
সাকিবের অফস্টাম্পের বাইরে বলে খোঁচা দিয়ে প্রথম স্লিপে সৌম্যর তালুবন্দী হয়েছেন হেরাথ (২৫)। চান্দিমাল শতক তুলে অপরাজিত আছেন।
বৃষ্টির কারণে প্রথম দিনের শেষ বিকেলে ৬.৫ ওভার খেলা হয়নি। ৮৩.১ ওভারের খেলায় শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে তুলেছিল ২৩৮ রান। চান্দিমাল ৮৬ ও হেরাথ ১৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন।
শততম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটি ছিল বাংলাদেশের। এসময় সফরকারীরা চারটি উইকেট তুলে নেয়। দ্বিতীয় সেশন দুই দল ভাগ করে নেয়। একটি সাফল্য মেলে বাংলাদেশের। তৃতীয় সেশন দুই ভাগ বাংলাদেশের, এক ভাগ শ্রীলঙ্কার। সব মিলিয়ে ঐতিহাসিক টেস্টের মঞ্চে প্রথম দিনটি দারুণ কাটে টিম টাইগার্সদের।









