চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবকে নিয়েই বাংলাদেশের টেস্ট দল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 21, নভেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ক্যাপ পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে বড় কোনো পরিবর্তন আসছে না। চোটের কারণে আগেই নিশ্চিত হয়ে গেছে তামিম ইকবালের না থাকা। টি-টুয়েন্টি বিশ্বকাপে চোটে পড়া সাকিব আল হাসান প্রথম টেস্ট খেলতে পারবেন কিনা সেটি জানার অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট।

জিম্বাবুয়ে সফরে টেস্ট থেকে একরকম অবসর নেয়া মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারে বিসিবির নীতিগত সিদ্ধান্ত কী, সেটি জানা যায়নি। এ ব্যাপারে বোর্ডের কেউ মন্তব্য করতেও রাজি নন। দীর্ঘ পরিসরের ক্রিকেটে মাহমুদউল্লাহর না ফেরার সম্ভাবনাই বেশি।

জিম্বাবুয়ে সফরের দলে থাকা বাকি ১৬ ক্রিকেটারকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার ব্যাপারটি অনেকটা চূড়ান্ত। বিসিবি সূত্রে জানা গেছে, সাকিব যুক্তরাষ্ট্র থেকে রাতে দেশে ফিরে সোমবার জাতীয় দলের ফিজিও’র সঙ্গে কথা বলবেন।

দুই পক্ষের আলোচনার পর নেয়া হবে সিদ্ধান্ত। যদি দ্বিতীয় ম্যাচ খেলার ন্যূনতম সম্ভাবনা থাকে, তাহলে সাকিবকে স্কোয়াডে রেখে সোমবার ১৬ সদস্যের দল ঘোষণা করবেন নির্বাচকরা।

তামিমের চোট ও মাহমুদউল্লাহর ‘অবসর’ ইস্যুতে জিম্বাবুয়ে সফরের দল থেকে কমে যাচ্ছেন দুই ক্রিকেটার। বাকি ১৬ ক্রিকেটারকে নিয়ে টেস্ট মিশন শুরু করার পথে বাংলাদেশ।

২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ৪ ডিসেম্বর।

জিম্বাবুয়ে সফরে টেস্ট স্কোয়াডে ছিলেন যে ১৮ ক্রিকেটার: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমদুউল্লাহ রিয়াদ, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।

Tags: বাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজলিড স্পোর্টসসাকিব
Previous Post

মর্গের ফ্রিজে ৭ ঘণ্টা থাকার পরে বেঁচে উঠল ‘মৃত’ ব্যক্তি!

Next Post

বেড়ে চলেছে ডেঙ্গু রোগী, হাসপাতালে আরও ১১০ জন ভর্তি

Next Post
ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বেড়ে চলেছে ডেঙ্গু রোগী, হাসপাতালে আরও ১১০ জন ভর্তি

বাংলাদেশের মেয়েদের ক্রিকেট দলের ব্যাটিং ও বোলিং অনুশীলন. Channel i News - চ্যানেল আই নিউজ

রুমানার বীরত্বে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT