ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গতবার জ্যামাইকা তালাওয়াসকে শিরোপা জেতাতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই সোনার ডিম পারা হাঁসকে ছাড়তে চায়নি ক্যারিবিয়ান দলটি। ১লাখ ১০হাজার ডলার মূল্যে সাকিবকে রেখে দিয়েছে তালাওয়াস।
গতবছর ১০৪ গড়ে ১৬০ রান এবং ১২ উইকেট নিয়ে তালাওয়াসকে জিতিয়েছিলেন শিরোপা। সাকিবকে ধরে রাখতে পেরে তাই বেশ উচ্ছ্বসিত দলটি, ‘সাকিব বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার । বোলার হিসেবে সে বেশ নির্ভুল ও বলের ওপর দারুণ নিয়ন্ত্রণ তার। ব্যাটিংয়ে আগ্রাসন এবং সব জায়গায় শট খেলতে পারাটা সাকিবের ব্যাটিংকে করেছে আকর্ষণীয় এবং সাফল্যমণ্ডিত।’ এভাবেই সাকিবের প্রশংসা করেছে তালাওয়াস।
সতীর্থ হিসেবে সাকিব পাচ্ছেন লেন্ডল সিমন্স, কুমার সাঙ্গাকারা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সামিদের মত ক্রিকেট তারকাদের।
আইপিএলের নিলামের মত এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ নিলাম মাত করেছেন দুই আফগান তারকা। ৬০হাজার মূল্যে রশীদ খান গায়ানা এমেজিং ওয়ারীওর্স এবং ৯০ হাজার মূল্যে মোহাম্মদ নবী সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসে জায়গা করে নিয়েছেন।









