চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাউন্ড অব সাইলেন্স’ এ মন্ত্রমুগ্ধ ছয়তারের ভক্তরা

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
4:11 অপরাহ্ন 25, মার্চ 2017
in বিনোদন
A A
আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চু

‘এই শো হবে একান্তই গিটারের, আইয়ুব বাচ্চুর গিটারের। শোতে গিটার কি কথা বলবে সেটাই কান দিয়ে শুনবে আর গিটার নাচন দেখবে  দর্শক-শ্রোতারা।’ এমন অনেক কথাই বলছিলেন এলআরবির লিড ভোকাল, দেশের গিটার লিজেন্ড খ্যাত আইয়ুব বাচ্চু। গিটার শোয়ের আগে কথাগুলো কানের মধ্যে বাজছিল।

হঠাৎ মহা শোরগোল পড়ে গেল। বুঝি আগত ভক্তদের মধ্যে সংঘর্ষ বেঁধে গেছে! কিন্তু না, মঞ্চে উঠেছেন গিটারের জাদুকর আইয়ুব বাচ্চু। তাইতো উপস্থিত ভক্তদের মধ্যে শোরগোল।

আইয়ুব বাচ্চু

তিনি মঞ্চে উঠলেন। উপস্থাপক তাকে এই শো নিয়ে জিজ্ঞেস করতেই বলে উঠলেন, কোনো কথা হবে না এখন। Lets Go to Music…

এটাই বলে টান দিলেন গিটারের তারে। উপস্থিত সবাই চিৎকার করে উঠলো।  শুরু করলেন বাজানো। তারুণ্যের প্রাণোচ্ছল সুরের এক পর্ব তার গিটারে বেজে উঠলো। লিড গিটারের সাথে কথা বলতে শুরু করলো বেইজ গিটার, কিবোর্ড আর ড্রাম। তারণ্যকে জাগিয়ে তুলতে অবিরাম বেজে চললো বাচ্চুর গিটার। টানা ১২ মিনিট বাজিয়ে থামলেন। ৫ সেকেন্ডের পিনপতন নীরবতা। এবার শুরু বিষাদের বাজনা। ব্যাকগ্রাউন্ড ব্যানারে নদীর তীরে বেঞ্চিতে প্রেমিক-প্রেমিকার মিলনের আকুতি নিয়ে বেজে চললো টানা ১০ মিনিট।

তারপর ৫ সেকেন্ডের বিরতি। আবারও আনন্দের সুর বেজে উঠলো গিটারের ছয় তারে। এবার ১২ মিনিট। কিছু সময়ের জন্য থামলেন দেশের গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চু।

আইয়ুব বাচ্চু

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউট মিলনায়তনে এলআরবির লিড ভোকাল ও গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর গিটার শো ‘সাউন্ড অব সাইলেন্স’ এ ঢল নেমেছিল গিটারের ছয়তারের ভক্তদের।

উইজার্ড শোবিজ এবং ডিজে প্রো যৌথভাবে এ শোয়ের আয়োজনে সহযোগিতা করছে। সঙ্গে ছিল এবি কিচেন। অনুষ্ঠানটির প্রথম ২০ মিনিট টিভি পর্দায় সরাসরি সম্প্রচার করে আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই।

গিটার বাজানোর এই বিরতিতে কথাপর্বে আইয়ুব বাচ্চু তরুণদের বুক ফুলিয়ে গিটার বাজানোর আহ্বান জানান। ঘোষণা দিলেন, শুধু ঢাকায় নয় পর্যায়ক্রমে ৬টি বিভাগীয় শহরে এই গিটার শো করবেন তিনি।

আয়োজনে সহযোগিতায় থাকা বাংলাফ্লিক্সের কর্ণধার এনামুল হক ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন।

আয়োজনে সহযোগী কনসিটো পিআর এর হেড অব কমিউনিকেশনস জাকারিয়া রহমান বলেন, ‘ফ্লিক্স প্রেজেন্টস সাউন্ড আব সাইলেন্স নামে বাচ্চু ভাইয়ের এ শো একটি ভিন্ন মাত্রা এনে দেবে তরুনদের মাঝে।’

আইয়ুব বাচ্চু

কথাপর্ব শেষে আবারও গিটার হাতে নিলেন, শুরু করলেন গিটারের জাদুর মন্ত্র। একের পর এক সুর উপহার দিলেন। পুরো অডিটোরিয়াম মন্ত্রমুগ্ধের মতো জমে গিয়েছিল যেন। গিটারের পাগলা নাচন শেষে গান ধরলেন আইযুব বাচ্চু। গলায় উঠে এলো জিমি হেনড্রিক্স ও ডিপ পার্পলের দুটি গান। অনেকদিন পর গিটারের এই জাদুকর নিজেকে চেনালেন ভিন্নরুপে।

ছবি: ওবায়দুল হক তুহিন

Tags: আইয়ুব বাচ্চু
Previous Post

দশ হাজার পেরিয়ে এগোচ্ছেন তামিম

Next Post

জাবিতে ডিজিটাল লাইব্রেরি ডাটাবেজ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Next Post

জাবিতে ডিজিটাল লাইব্রেরি ডাটাবেজ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সরাসরি দেখুন বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT