চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকাকে শ্রীলঙ্কার ‘ঐতিহাসিক’ হোয়াইটওয়াশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

চণ্ডিকা হাথুরুসিংহে এবার একটু স্বস্তির নিশ্বাস ফেলছেন বোধহয়! বাংলাদেশ থেকে অনেক নাটক করে মাতৃভূমি শ্রীলঙ্কার কোচ হলেন। গিয়েই হলেন অনেক বিতর্কের কেন্দ্রবিন্দু! একপর্যায়ে কেড়ে নেয়া হয় তার খেলোয়াড় নির্বাচনের ক্ষমতাও। এতকিছুর মাঝেই মনোযোগ কেড়ে নেয়া এক পারফরম্যান্স দেখিয়েছে তার দল। অতীতে সাউথ আফ্রিকার যা করতে পারেনি বাকী এশিয়ান দলগুলো, সেটাই করে দেখিয়েছে হাথুরুর শ্রীলঙ্কা!

পোর্ট এলিজাবেথ টেস্টে দ্বিতীয় দিন থেকেই বইছিল লঙ্কান-মুখী সুবাতাস। তৃতীয় দিনে আর দেরি করলেন না দুই অপরাজিত ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও ওশাদা ফার্নান্দেজ। দলকে এনে দিলেন ৮ উইকেটের এক ঐতিহাসিক জয়। যে জয়ে এশিয়ার প্রথম দল হিসেবে সাউথ আফ্রিকাকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা, দুই টেস্টের সিরিজে!

শ্রীলঙ্কার এই জয়ে মাহাত্ম্যের কমতি নেই! সাউথ আফ্রিকাকে তাদের মাটিতে এর আগে হোয়াইটওয়াশ করতে পেরেছে কেবল দুটি দল, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তৃতীয় ও এশিয়ার প্রথম দল হিসেবে সেই কাতারে নাম লেখাল শ্রীলঙ্কা। সেটিও আবার র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচ দলের বাইরে থেকে! অথচ এই দলটাই গত বছরের অক্টোবরের পর থেকে তিন ফরম্যাটের একটা ম্যাচও জিততে পারেনি। সেখানে ২০১৫-১৬ মৌসুমে ইংল্যান্ডের কাছে হারের পর ঘরের মাঠে আর কোনো সিরিজ হারেনি প্রোটিয়ারা। এবার তাতে ছেদ পড়ল।

দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৬০ রান করার পর থেকেই ইতিহাস হাতছানি দিচ্ছিল শ্রীলঙ্কাকে। বাকি ৮ উইকেটে ১৩৭ রান করলেই চলবে। বাঁধা কেবল একটাই, সেন্ট জর্জেস পার্কে ব্যাটসম্যানদের জন্য বধ্যভূমি হয়ে ওঠা উইকেট।

তৃতীয় দিনে নেমে অহেতুক তাড়াহুড়ো করলেন না দুই অপরাজিত ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও ওশাদা ফার্নান্দো। ঠাণ্ডা মাথায় এগিয়ে নতুন দিনের এক সেশনও শেষ হতে দিলেন না, শেষ ১৩৭ রান তুলে দলকে এনে দিলেন কাঙ্ক্ষিত ১৯৭ রান!

দারুণ খেলেছেন ইতিহাস গড়ার দুই মহারথী। স্টেইন-রাবাদা-অলিভিয়েরদের পেস তোপ সামলে অবিচ্ছিন্ন ১৬৩ রানের জুটি গড়েছেন দুজনে। ১০৬ বল খেলে ৭৫ করেছেন ওশাদা। কুশল খেলেছেন ১১০ বল, করেছেন ৮৪ রান।

Tags: লিড স্পোর্টস
Previous Post

শাহরুখকে টেক্কা দিয়ে ভিকির বাজিমাৎ

Next Post

ম্যাজিক ম্যানের হাতে ‘ম্যাজিক মোবাইল’

Next Post

ম্যাজিক ম্যানের হাতে ‘ম্যাজিক মোবাইল’

বইমেলায় ‘পাঠকপ্রিয়’ মোশতাক আহমেদের ‘স্বপ্নস্বর্গ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT