চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঈদীর রায়ের বিরুদ্ধে এ সপ্তাহেই রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
4:12 পূর্বাহ্ন 11, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার রায়ের বিরুদ্ধে আগামী দু’একদিনের মধ্যেই রিভিউ আবেদন করবে রাষ্ট্রপক্ষ।

এ প্রসঙ্গে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘রিভিউ আবেদন করার জন্য গত দু’দিন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন তারা। প্রস্তুতি সম্পন্ন হলে মঙ্গলবার আর না হলে বুধবার রিভিউ আবেদন করা হবে।’

তবে কোন কোন পয়েন্টে এই আবেদন করা হচ্ছে জানতে চাইলে ডেপুটি এটর্নি জেনারেল একরামুল হক টুটুল বলেন, প্রস্তুতি সম্পন্ন হবার পরই বিস্তারিত জানানো হবে।

রিভিউয়ের বিষয়ে আসামীপক্ষের সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান জানিয়েছেন, আজ পর্যন্ত এ বিষয়ে কোন উদ্যোগ নেওয়া হয়নি। তবে সরকার রিভিউ আবেদন করলে, সেসময়ে তারা প্রয়োজন অনুযায়ী আইনী উদ্যোগ নেবেন।

জামায়াতের আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩১ ডিসেম্বর প্রকাশ করা হয়েছে। ওই রায়ে স্বাক্ষর করেন সাবেক প্রধান বিচারপতি এম মোজাম্মেল হোসেন, বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর আপিল মামলার ট্রাইব্যুনাল-১ এর মৃত্যুদণ্ডাদেশের সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়ে দেওয়া চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ।

রায়ে গণহত্যা, হত্যা, ধর্ষণের ৫টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। ২টি অভিযোগে আমৃত্যু এবং একটিতে যাবজ্জীবন, ৮ নম্বর অভিযোগের একাংশের জন্য ১২ বছরের সশ্রম কারাদণ্ড এবং অন্য অংশের জন্য খালাস দেন। ৭ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে সাঈদীকে।

২০১৩ সালের ১৬ এপ্রিল মামলাটির আপিল শুনানির পর রায় ঘোষণা অপেক্ষমাণ রাখেন আপিল বিভাগ। পাঁচ মাসের মাথায় সংক্ষিপ্ত রায় এবং পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় এক বছর সাড়ে তিনমাস মাস পর।

মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

Tags: দেলাওয়ার হোসাইন সাঈদী
Previous Post

চলে গেলেন পপ শিল্পের পিকাসো

Next Post

নর্থ কোরিয়াকে কেনো সামলাতে পারছে না যুক্তরাষ্ট্র?

Next Post

নর্থ কোরিয়াকে কেনো সামলাতে পারছে না যুক্তরাষ্ট্র?

মোটরসাইকেল কেড়ে নিলো মুক্তিযোদ্ধার প্রাণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT