চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার বুলিং প্রতিরোধে সোচ্চার তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:35 অপরাহ্ন 19, জুন 2021
in বিনোদন
A A
সাইবার বুলিং প্রতিরোধে সোচ্চার বিভিন্ন বয়সের নারী ও পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইবার বুলিং। এক বেদনাদায়ক আতঙ্ক ও অস্থিরতার নাম। বাংলাদেশে সাইবার বুলিং কতোটা প্রকট তা তারকাদের সোশাল মিডিয়া ঘুরলেই প্রমাণ পাওয়া যাবে। বিশেষত নারী তারকারা সবচেয়ে বেশী সাইবার বুলিংয়ের শিকার।

ইন্টারনেট মাধ্যমকে নিরাপদ করার জন্য সামাজিক সচেতনতায় আন্তঃব্যক্তি ‘জ্ঞান বিনিময়’ বাড়ানো পরামর্শ এসেছে এক অনলাইন প্রচারণা থেকে।

আন্তর্জাতিক দিবস ‘স্টপ সাইবার বুলিং ডে’ উপলক্ষ্যে ক্রেয়ন ম্যাগ কর্তৃক আয়োজিত ‘নো: অ্যান এন্ড টু ক্যাম্পেইন’ এ বাংলাদেশের তারকারাও অংশগ্রহণ করেছেন।

তারকাদের মাঝে আছেন- মেহের আফরোজ শাওন, রাফিয়াথ রশিদ মিথিলা, পিয়া জান্নাতুল, জিনাত শানু স্বাগতা, জুনায়েদ ইভান, এলিটা করিম, সীঁথি সাহা, নাদেদজা সুলতানা আর্নিক, নেহরিন মোস্তফা, অন্তু করিম, মিশু চৌধুরী এবং বুলবুল টুম্পা।

ভিডিওর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উদ্দেশে পৌঁছে দিয়েছেন তাদের সতর্ক বার্তা।

২০১৬ সাল থেকে প্রতিবছর জুন মাসের তৃতীয় শুক্রবার পালিত হয় দিনটি। সেই হিসেবে এইবছর দিবসটি পালিত হয়েছে শুক্রবার (১৮ জুন)।

সাইবার বুলিং এই মুহুর্তে অনলাইন ব্যবহারকারীদের জীবনে এক ভয়াবহ সমস্যার নাম। এই সমস্যা এতোটাই প্রকট যে এর বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে স্টপ সাইবার বুলিং ডে।

ভিডিও বার্তায় এলিটা করিম জানান, তিনি সাইবার বুলিং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কোন নেতিবাচক খবর বা মন্তব্য শেয়ার করেন না। এগুলো শেয়ারের ফলে এই বুলিংকারীরা উৎসাহ পায়।

তিনি আরো বলেন, এই বুলিং এর শিকারদের মাঝে ৮০ শতাংশ নারী, যাদের গড় বয়স ১৩-১৪ থেকে ২২-২৩ এর মাঝামাঝি। তাছাড়া মেয়েদের পাশাপাশি অনেক ছেলেরাও সাইবার বুলিং এর শিকার।

অন্য দিকে পিয়া জান্নাতুল বলেন, আজকে আমি হয়তো সাইবার বুলিং এর প্রতিবাদ করতে পারি। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ নারীরাই এটা পারেনা৷

তিনি সবার উদ্দেশে আহবান জানান, অপরাধী যেই হোক না কেন, অপরাধীকে অপরাধী বলতে শিখুন। ভিক্টিমকে অপরাধী বানাবেন না৷

এই ক্যাম্পেইনের অংশ হিসেবে রেডিও টুডেতে আয়োজন করা হয়েছে একটি বিশেষ টক শোর। যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, রাফিয়াথ রশিদ মিথিলা এবং সাংবাদিক জ ই মামুন।

ক্রেয়নম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দ্বিতান বলেন, আমরা এমন একটি ক্যাম্পেইন আয়োজন করার চেষ্টা করেছি যার মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষকে সাইবার বুলিং এর ভয়াবহতা সম্পর্কে জানানোর প্রয়াস পাবো। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ে, এমনকি ছেলেরাও সাইবার অপরাধের শিকার হচ্ছে ৷ ক্রেয়নম্যাগ চায় সকল প্রকার সাইবার অপরাধের অবসান ঘটুক এবং বাংলাদেশ এই সমস্যা থেকে মুক্ত হোক।

২০২০ সালে শুরু হওয়া ক্রেয়নম্যাগ একটি সামাজিক সংগঠন। সমাজের চলমান রীতি রেওয়াজ, অসমতা এবং এক পাক্ষিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কাজ করে প্রতিষ্ঠানটি। তাদের এই আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত আছে ব্যাক পেইজ পিআর৷

Tags: অন্তু করিমএলিটা করিমজিনাত শানু স্বাগতাজুনায়েদ ইভানপিয়া জান্নাতুলমিশু চৌধুরীমেহের আফরোজ শাওনরাফিয়াথ রশিদ মিথিলালিড বিনোদনসাইবার বুলিং
Previous Post

করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্বব্যাপী দাপট দেখাচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post

পিপিপি মডেলে ‘নগদ’-এর অগ্রযাত্রা ফিনটেক বিশ্বের বিস্ময়

Next Post
11th CEO Talk by AIT on financial technology and public-private partnership. Channel i News - চ্যানেল আই নিউজ

পিপিপি মডেলে ‘নগদ’-এর অগ্রযাত্রা ফিনটেক বিশ্বের বিস্ময়

বৃষ্টির কারণে মাঠে খেলোয়াড় ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টিতে স্থগিত আবাহনী-মোহামেডান ম্যাচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT