চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার ক্রাইম প্রতিরোধে ডিজিএফআইকে ১২ শ’ ৭২ কোটি টাকা বরাদ্দ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 30, অক্টোবর 2018
in অর্থনীতি
A A

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য ছড়ানোসহ সাইবার ক্রাইম প্রতিরোধে ডিজিএফআই এর সক্ষমতা বাড়াতে ১২৭২ কোটি টাকা বরাদ্দ দিয়ে প্রকল্প অনুমোদন করেছে একনেক। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

ডিজিএফআই এনালগ পদ্ধতিতে চলছে উল্লেখ করে আ হ ম মোস্তফা কামাল বলেন, ‘তাদের ডিজিটাল করতেই ডিজিএফআই শক্তিশালিকরণ প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। ফেসবুকে অনেক খারাপ অ্যাপসও আছে। কিভাবে আগামী প্রজন্ম এসব হজম করবে জানিনা। ফেসবুকে অনেক গুজব ছড়ানো হয়। এজন্য আইন করা হয়েছে। সেই আইন বাস্তবায়নে ডিজিএফআইকে শক্তিশালি করা হচ্ছে। এতে সাইবার অপরাধ ও জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম কমে আসবে বলে আশা করছি।’

ডিজিএফআই এর টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ এবং কারিগরি সক্ষমতা উন্নয়ন এই প্রকল্পের খরচ ধরা হয়েছে ১ হাজার ২৭২ কোটি ২৯ লাখ টাকা।

এবারের বৈঠকে ২৪,৭৪০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে ২৪ টি প্রকল্প অনুমোদন করেছে সরকার। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, ময়মনসিংহ বিভাগের জন্য অবকাঠামো নির্মাণে প্রায় ৮ হাজার কোটি টাকার একটি অবকাঠামো নির্মাণ প্রকল্প ছিলো, তবে সেটি অনুমোদিত হয় নাই। প্রধানমন্ত্রী প্রকল্পটি নিয়ে আরো কাজ করার নির্দেশ দিয়েছেন।

Tags: একনেকএকনেক বৈঠকডিজিএফআইলিড নিউজ
Previous Post

কার ক্ষমতা কে দেখায়?

Next Post

বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: বার্নিকাট

Next Post

বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে: বার্নিকাট

সাকিব-তামিম ফিরছেন উইন্ডিজ সিরিজেই?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT