চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার আক্রমণের ঝুঁকিতে আরো ১ লাখ কম্পিউটার, সাবধান করল মাইক্রোসফট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:14 পূর্বাহ্ন 15, মে 2017
in তথ্যপ্রযুক্তি
A A

বিশ্বব্যাপী ১৫০টি দেশে র‌্যানসামওয়্যারের মাধ্যমে সাইবার আক্রমণের বিরুদ্ধে সবাইকে জেগে ওঠার আহ্বান জানিয়েছে বিশ্বের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রেসিডেন্ট এবং লিগ্যাল অফিসার ব্রাড স্মিথ।

শুক্রবারের সাইবার হামলার পর আরও একটি বড় আকারের হামলা শীঘ্রই ঘটতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। এর প্রেক্ষিতেই সোমবার স্মিথ এ আহ্বান জানান।

বিশেষজ্ঞদের মতে, এবারের হামলায় ১ লাখের বেশি কম্পিউটার সিস্টেম আক্রান্ত হতে পারে। আর এ হামলাটি সোমবারে (১৫ মে) হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

মাইক্রোসফটের প্রেসিডেন্ট এবং লিগেল অফিসার ব্রাড স্মিথ রোববার এক বিবৃতির মাধ্যমে কম্পিউটারে সরকারি তথ্য সংরকক্ষণের পদ্ধতির সমালোচনা করে বলেন, সরকারের তথ্য সংরক্ষণ কতটা দূর্বল তা উইকিলিকস আমাদের দেখিয়েছে। এই দুর্বলতার কারণে এখন আবার সারা বিশ্বব্যাপী এই তথ্য চুরির ঘটনা ঘটলো।

‘এই তথ্য চুরির দৃশ্যটি যুদ্ধ ক্ষেত্র থেকে আমেরিকার মিলিটারির মিসাইল চুরি হওয়ার মত ঘটনা। বিশ্বের সকল দেশের সরকারে উচিৎ হবে এই আক্রমণকে জেগে ওঠার ডাক হিসাবে গ্রহণ করা।’

মাইক্রোসফট ইতিমধ্যে এই ধরণের আক্রমণ রোধে ‘উইন্ডোজ সিকিউরিটি’ আপডেট এর নতুন সংস্করণ গত মার্চ মাসে প্রকাশ করেছে। অনেকেই এখনো তা ব্যবহার করছেনা বলে জানিয়েছে, দ্রুত তা আপডেটের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্মিথ বলেন, সাইবার ক্রিমিনালরা ‍দিনদিন খুব জটিল হয়ে যাচ্ছে, ব্যবহারকারীদের আপডেট দেওয়া ছাড়া এমন কোন সহজ উপায় নেই যা দিয়ে এই আক্রমণকে প্রতিহত করা সম্ভব।

মাইক্রোসফট গত শুক্রবার সাইবার আক্রমণের ফলে ব্যাপক ক্ষতির জন্য সরকারি দূর্বলতাকে দায়ি করেন। মাইক্রোসফট উইন্ডোজে আক্রমণ চালানো নতুন এই ভাইরাসকে প্রথম সনাক্ত করেন আমেরিকার নিরাপত্তা বাহিনী।

ছুটি শেষে সোমবার কাজে ফিরলে আবারো এই ভাইরাসের আক্রমণের সম্ভাবনার আশংকা করা হচ্ছে।

এর মধ্যে অনেক ফার্মের বিশেষজ্ঞরা নতুন আক্রমণ ঠেকাতে কাজ করে যাচ্ছে। ভাইরাস আক্রোমণের পর কম্পিউটারে ব্যবহারকারী সকল ফাইলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তা ফিরিয়ে দিতে তারা ৩০০ মার্কিন ডলার দাবি করে।

এদিকে ইউরোপলের প্রধান সোমবার সকালের মধ্যে সকল ফার্মের নথিকে সংরক্ষণ করার আহ্বান জানিয়েছেন।

Tags: সাইবার আক্রমণসাইবার ক্রাইম
Previous Post

আবারও হলিউডে প্রিয়াঙ্কা

Next Post

রিভিউ খারিজ করে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল

Next Post
দেলাওয়ার হোসাইন সাঈদী-মানবতাবিরোধী অপরাধ-সাঈদীর রিট

রিভিউ খারিজ করে সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় বহাল

প্রধান বিচারপতি এসকে সিনহা। (ফাইল ছবি)।

আমরা যেদিন থাকব না সেদিনও রাষ্ট্র চলবে, দেশ চলবে: প্রধান বিচারপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT