চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইক্লোন শেল্টার থেকে ঘরে ফিরছে মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 30, মে 2017
in বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় মোরা উপকূল এলাকা অতিক্রম করার পর বিভিন্ন সাইক্লোন শেল্টার ও আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয়া প্রায় চার লাখ ৬৮ হাজার মানুষ মঙ্গলবার দুপুরের পর ঘরে ফিরতে শুরু করেছে। ইতোমধ্যে অধিকাংশ মানুষই ঘরে ফিরে গেছেন।

মঙ্গলবার বিকেলে বিভিন্ন সাইক্লোন শেল্টার, আশ্রয়কেন্দ্র এবং দায়িত্বপ্রাপ্ত স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় ঝালকাঠি জেলায় ৪৫ টি ও বরিশাল জেলায় ২৩৬টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়। চট্টগ্রাম, কক্সবাজার, পটুয়াখালি, নোয়াখালী, বরিশাল, ভোলাসহ উপকূলবর্তী জেলাসমূহের সাইক্লোন শেল্টার ও আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীরা ঘরে ফিরে গেছে।

সন্দীপ উপজেলা নির্বাহনী কর্মকর্তা (ইউএনও) গোলাম যাকারিয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, সাইক্লোন শেল্টারগুলোতে অবস্থান নেয়া মানুষরা সবাই ঘরে ফিরে গেছেন। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে এখানে উল্লেখযোগ্য কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে সামান্য কিছু ক্ষতি হয়েছে।

ভোলার জেলা প্রশাসক (ডিসি) মো. সেলিম উদ্দিন বলেন, মানুষের মধ্য থেকে ঘূর্ণিঝড় মোরা আতঙ্ক একেবারে কেটে গেছে। ২০ হাজারের বেশি মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছিলেন। তাদের সবাই নিরাপদে বাসায় ফিরে গেছেন।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন সাংবাদিকদের বলেছেন, ঘূর্ণিঝড় মোরার প্রভাবে জেলার প্রায় ২০ হাজারের বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা উপড়ে গেছে। গাছপালা ভেঙ্গে গিয়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।সাইক্লোন শেল্টারগুলো থেকে মানুষ ঘরে ফিরেছেন। যাদের বাড়িঘর ভেঙ্গে গেছেন তাদের কেউ কেউ এখনও সেখানে অবস্থান করছেন।

ঘূর্ণিঝড় মোরা’র তাণ্ডবে এখন পর্যন্ত মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কক্সবাজারে ৩, রাঙ্গামাটিতে ২ এবং ভোলার মনপুরায় ১ জন মারা গেছেন। এছাড়া ঝড়ে উপকূলের বহু বাড়িঘর ও গাছপালার ক্ষতি হয়েছে।

Tags: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় মোরাসাইক্লোন সেন্টার
Previous Post

আপন জুয়েলার্সের তথ্য ভিত্তিহীন: শুল্ক গোয়েন্দা

Next Post

বোলিং অনুশীলনে স্বস্তির সঙ্গে ‘কিন্তু’ও

Next Post

বোলিং অনুশীলনে স্বস্তির সঙ্গে ‘কিন্তু’ও

দক্ষতা বাড়ালে প্রতিবন্ধীরা সম্পদে পরিণত হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT