চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংসদ হান্নানের দালাল আইনের সমন তদন্ত সংস্থার হাতে

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
2:50 পূর্বাহ্ন 07, অক্টোবর 2015
in অন্যান্য, আদালত
A A

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার হওয়া জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানকে দেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনে যে সমন দেওয়া হয়েছিলো, সেই নথি তদন্ত সংস্থার হাতে এসেছে। এছাড়াও হত্যা গণহত্যার ৬ অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মোহাম্মদ হুসাইন ও কিশোরগঞ্জের মোসলেম প্রধানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন চূড়ান্ত করেছে তদন্ত সংস্থা।

বুধবার এই মামলাসহ আরও কয়েকটি মামলায় চলতি বছরেই তদন্ত শেষ হবার কথা জানিয়েছে তদন্ত সংস্থা।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জাতীয় পার্টি সংসদ সদস্য এম এ হান্নানের বিরুদ্ধে তদন্তের সর্বশেষ অবস্থা জানায় তদন্ত সংস্থা।

তদন্ত সংস্থা জানিয়েছে, তাদের হাতে গ্রেফতারের ক্ষমতা না থাকায় আসামীরা পালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আইনের সংশোধনী চাওয়া হলেও এখনও পর্যন্ত কোন সাড়া পাননি তারা।

চলতি বছরের ১৯ মে জাতীয় পার্টির সংসদ সদস্য এম এ হান্নানসহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। মামলা আমলে নিয়ে ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন আদালত।

কিশোরগঞ্জের তাড়াইলের রাজাকার, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী হাসান আলীর ভাই স্থানীয় রাজাকার কমান্ডার সৈয়দ মোহাম্মদ হুসাইন এবং রাজাকারের সদস্য মোসলেম প্রধানের বিরুদ্ধে তদন্ত শেষ করা হয় প্রায় ১১ মাসে। তাদের বিরুদ্ধে ৬২ জনকে হত্যা, ১১ জনকে অপহরণ ও আটক এবং ২৫০টি বাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়।

Tags: যুদ্ধাপরাধীর বিচার
Previous Post

নম্বর ঠিক রেখেই বদলে নেওয়া যাবে অপারেটর

Next Post

বাঘের থাবা থেকে রক্ষা পেলেন বিগ বি

Next Post

বাঘের থাবা থেকে রক্ষা পেলেন বিগ বি

বিএনপির অবস্থা ভাঙ্গা সড়কের মতো: সেতুমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT