চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি নিক্সনের বিরুদ্ধে ইসি’র মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 অপরাহ্ন 15, অক্টোবর 2020
in - সেমি লিড, জনপদ, ফরিদপুর
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সকালে ফরিদপুরের চরভদ্রাসন থানায় এই মামলা দায়ের করা হয়।

মামলার বাদী চরভদ্রাসন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নোয়াবুল ইসলাম।

নির্বাচন পরিচালনায় বাধা দেয়ার কারণে নির্বাচনী আইনে নিক্সন চৌধুরীকে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

পাশাপাশি জেলা প্রশাসক অতুল সরকারকে হুমকি ও চরভদ্রাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানাকে করা ফোন কলে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে গালাগালি করার বিষয়ও উল্লেখ করা হয়েছে মামলায়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চরভদ্রাসন থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ ও উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ বিধি অনুযায়ী নিক্সন চৌধুরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মামলার এজাহারে অনুরোধ জানানো হয়েছে।

একজন সংসদ সদস্য হওয়া সত্ত্বেও নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে নির্বাচনের প্রচারণা ও কার্যক্রমে অংশগ্রহণ করে এবং নির্বাচনী দায়িত্ব এবং সরকারি কর্তব্য পালনরত কর্মকর্তাদের হুমকি, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে নিক্সন চৌধুরী নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

রিটার্নিং অফিসার নওয়াবুল ইসলাম বলেন, প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে।

এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের এজাহার দাখিলের সত্যতা নিশ্চিত করেছেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন খানম। তিনি জানান, এব্যাপারে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মামলাটি রুজু করা হবে।

গত ১০ অক্টোবর নির্বাচন পরবর্তী বিজয় সমাবেশে জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকারকে হুমকি দেন এমপি নিক্সন চৌধুরী। এছাড়া ফোনে চরভদ্রাসনের ইউএনও ও ভাঙ্গা উপজেলার এসিল্যান্ডকেও গালিগালাজ করেন তিনি। চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার (১০ অক্টোবর) এই দুটি ঘটনা ঘটে।

এই দুই ঘটনার ভিডিও এবং অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়লে দেশব্যাপী তা ভাইরাল হয়।

Tags: ইসিনিক্সন চৌধুরীফরিদপুরমামলাসংসদ সদস্য
Previous Post

মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণের মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

Next Post

চালের বাজার ঠিক রাখতে সীমিত পরিসরে আমদানি: কৃষিমন্ত্রী

Next Post
কৃষিমন্ত্রী ও কর্মকর্তারা বৈঠকে বসে, masks পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চালের বাজার ঠিক রাখতে সীমিত পরিসরে আমদানি: কৃষিমন্ত্রী

বিমান থেকে স্বর্ণের বার উদ্ধার, তদন্তে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বিমানের সিটের নিচ থেকে ১৮ কেজি স্বর্ণ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT