চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংসদ কাজী কেরামতের গাড়ি বহরে হামলা, আহত ৮

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
3:49 পূর্বাহ্ন 22, আগস্ট 2015
in বাংলাদেশ
A A

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে ফরিদপুর শহরের বাইপাস সড়কের পিয়ারপুর এলাকায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর গাড়ি বহরের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। তবে কাজী কেরামত আলী এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী অক্ষত আছেন। পরে পুলিশ পাহারায় তাদেরকে নিরাপদে ফরিদপুর এলাকা পার করে দেওয়া হয়।

ওই গাড়ি বহরের সঙ্গে থাকা একাধিক গণমাধ্যমকর্মী জানান, শনিবার বাইপাস সড়কের পিয়ারপুর এলাকায় বহরের গাড়িগুলো পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক ওভারটেক করে। এসময় ট্রাকটি সড়কের পাশে দাঁড়ানো একটি হলুদ রঙের পিকআপকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে পিকআপটি আরেকটি অটোবাইককে ধাক্কা দেয়। এতে স্থানীয় উত্তেজিত জনতা ওই বহরের দুটি বাস ভাঙচুর করে।

এরপর কিছুদূর পরে আবারও সড়কে বেরিকেড দিয়ে বহরের বাস আটকানোর চেষ্টা করে স্থানীয় লোকজন। এ সময় ৮ জন নেতাকর্মী ইটপাটকেলে আহত হয়। আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

Tags: ফরিদপুর
Previous Post

‘আমি মেসি হলে আর্জেন্টিনাকে বলতাম নরকে যাও’

Next Post

ইয়েমেনে সংঘর্ষে নিহত ৬৫

Next Post

ইয়েমেনে সংঘর্ষে নিহত ৬৫

হতাশা প্রকাশ করলেন মাসুদা ভাট্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT