চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক মাসউদুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার চায় এলআরএফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 31, অক্টোবর 2021
in আদালত
A A
সাংবাদিকদের মানববন্ধন প্রতিবাদে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

রোববার সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় মানববন্ধন বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, সহ সভাপতি ওসমান গণি বাবুল, সাবেক সহ সভাপতি আজমল হক হেলাল, জার্মান নিউজ এজেন্সী ডিপিএ’র বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু, এলআরএফ এর সাবেক সভাপতি এম বদি-উজ-জামান, সদস্য শংকর মৈত্র, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, ডিআরইউ’র সাবেক যুগ্ম সম্পাদক তোফাজ্জেল হোসেন,মঈন উদ্দিন খান, এলআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার, সহ-সভাপতি আজিজুল ইসলাম পান্নু, সাবেক সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল হাসান (হাসান জাবেদ), যুগ্ম সম্পাদক মো. সাইদুল ইসলাম, ডিআরইউ’র সাবেক কার্য নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, সাংবাদিক মাহমুদুল হাসান, এলআরএফ সদস্য তানভীর আহমেদ, মেহেদী হাসান ডালিম ও এস এম আশিকুজ্জামান। ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল হক আগামি ৭ দিনের মধ্যে মানহানির এই মামলা প্রত্যাহারের দাবি করেন।

এর আগে হাইকোর্টে করা রিভিশন মামলা নিয়ে চ্যানেল ২৪ এর সাংবাদিক মাসউদুর রহমান একটি প্রতিবেদন করেন। এরপর চ্যানেল ২৪ ও চ্যানেলটির বার্তা সম্পাদক ও প্রতিবেদক মাসউদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছেলে মুশফেক আলম সৈকত। এই মামলার তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত।

Tags: এল আর এফমামলাসাংবাদিক
Previous Post

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্তের হার ১.২২ শতাংশ

Next Post

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত চমেক ছাত্রলীগ নেতা আকিব আইসিইউতে

Next Post
আকিব, ছাত্রলীগ নেতা, হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত চমেক ছাত্রলীগ নেতা আকিব আইসিইউতে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান, শিক্ষার্থীরা সম্মাননা গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড পেল ১৩ শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT