চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক নির্যাতন: তদন্ত করে ডিসি’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 24, এপ্রিল 2018
in বাংলাদেশ
A A

বাংলা টিভির সাংবাদিকের ওপর পুলিশের নির্যাতন অনাকাঙ্ক্ষিত জানিয়ে ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।

এর আগে পুলিশের নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ডিএমপি সদর দফতরের সামনে অবস্থান নেয় সাংবাদিকরা। তখন দোষী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবিতে স্মারকলিপি নিয়ে ডিএমপি কমিশনারের কার্যালয়ে যান সিনিয়র সাংবাদিকরা। এসময় তিনি তাদেরকে এ আশ্বাস দেন।

ডিএমপি কমিশনার বলেন: সাংবাদিক নির্যাতনের বিষয়টি অনাকাঙ্ক্ষিত। এধরণের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে সোমবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে বিএনপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করে দেওয়ার পর দলের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়ায় পুলিশ। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাংলা টিভির রিপোর্টার আরমান ও ক্যামেরাপার্সন মানিককে হেনস্তা করা হয়।

সাংবাদিক পরিচয় দেয়ার পরও তাদেরকে পুলিশ গাড়িতে তুলে পল্টন থানায় নিয়ে যায়। অবশ্য পরে অন্যান্য মিডিয়ার সাংবাদিকরা থানায় উপস্থিত হলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ডিএমপি সদর দফতরের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় সাংবাদিকরা। এসময় তারা মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেনকে ক্লোজড এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এসময় সাংবাদিকরা বলেন: এখন পর্যন্ত সাংবাদিকদের ওপর যে ক’টি হামলা হয়েছে কারও দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি। আমরা এ ঘটনার নিন্দা জানাই। পুলিশের এমন আচরণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ডিসির মতো একটি দায়িত্বশীল পদে থেকে কোনভাবেই এধরণের আচরণ করতে পারেন না।

প্রাথমিকভাবে বিষয়টি তদন্ত করে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেনের শাস্তি দাবি করেন তারা।

Tags: ডিএমপিসাংবাদিক নির্যাতন
Previous Post

বাবা হওয়ার মিছিলে বলিউড অভিনেতা নিতিন মুকেশ

Next Post

তারেকের পাসপোর্ট বিষয়ে বিএনপির মন্তব্য নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post

তারেকের পাসপোর্ট বিষয়ে বিএনপির মন্তব্য নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারেক রহমান

‘খালেদা-তারেক আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT