চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ৬ বছর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:29 পূর্বাহ্ন 11, ফেব্রুয়ারি 2018
in বাংলাদেশ
A A
সাগর-রুনি হত্যাকাণ্ড

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ৬ বছর আজ। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রুনির ছোট ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উচ্চ আদালতের নির্দেশে র‌্যাব এখন মামলাটি তদন্ত করছে।

তবে হত্যাকাণ্ডের ৬ বছরেও আলোচিত এই সাংবাদিক দম্পতি হত্যা মামলার তদন্তের কোন কুল কিনারা করতে পারেনি তারা। একের পর এক তারিখ দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছানো হয়েছে ৫৪ বার। তাই এ হত্যার সুবিচার পাওয়া নিয়ে ক্ষোভ ও হতাশা বেড়েই চলেছে স্বজন ও সহকর্মী সাংবাদিকদের মধ্যে।

গত বছরই রুনির ছোট ভাই নওশের আলম রোমান বলেছিলেন, ‘সাগর-রুনির হত্যাকাণ্ডের বিচারের আশা ছেড়ে দিয়েছি। যদি কখনো বিচার সম্ভব হয় সেটি হবে অলৌকিকভাবে। কারণ হ্ত্যাকাণ্ডের সঙ্গে প্রভাবশালী কেউ জড়িত রয়েছে, আর না হয় তদন্তকারী সংস্থার ব্যর্থতা রয়েছে।’

গত ডিসেম্বরে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য এখন পর্যন্ত উদঘাটন করা সম্ভব হয়নি। আর এ কারণেই মামলা নিস্পত্তি করা হয়নি। তিনি বলেন, ‘সাগর-রুনির মামলাটি বর্তমানে র‌্যাব দেখছে, আশা করি খুব দ্রুতই রহস্য উদঘাটন হবে।’

তবে সাংবাদিকসহ সাগর-রুনির কাছের মানুষেরা হতাশার মাঝেও এখনো অপেক্ষায় চাঞ্চল্যকর এই ঘটনার বিচার দেখার।

Tags: সাগর-রুনিসাগর-রুনি হত্যা
Previous Post

নেইমারের গোলে পিএসজির জয়

Next Post

এবার বৈঠকে বসছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা

Next Post

এবার বৈঠকে বসছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা

বিনামূল্যে ৬০০ ই-বুক ও  মেলায় ‘বইঘর’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT