চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক কাজল দুই দিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:18 অপরাহ্ন 28, জুন 2020
in - সেমি লিড, আদালত
A A
সাংবাদিক কাজল দুই দিনের রিমান্ডে, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় ফটো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম (ভার্চুয়াল কোর্ট) দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ডের আদেশ দেন।

হাজারিবাগ থানার এ মামলা তদন্ত কর্মকর্তা ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই মো. রাসেল মোল্লা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে এদিন তাকে আদালতে হাজির করা হয়নি।

কারাগার থেকেই কাজলের ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি উপস্থিত দেখানো হয়।

সাংবাদিক কাজলের পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ থেকে সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা ( জিআরও) পুলিশের এসআই এস আশ্রাফ আলী জামিনের বিরোধীতা করে রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন।

জিআরও আশ্রাফ আলী এসব তথ্য জানিয়েছেন।

চলতি বছরের ১০ মার্চ বাংলাদেশ যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সম্পাদক ইয়াসমিন আরা বেলী মামলাটি দায়ের করেন।

এর আ‌গে গত ৯ মার্চ রাজধানী ঢাকার শেরে বাংলা নগর থানায় কাজ‌লসহ ৩২ জ‌নের বিরু‌দ্ধে ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে প্রথম মামলা‌টি ক‌রেন মাগুরা-১ আস‌নের সরকার দলীয় সাংসদ সাইফুজ্জামান শেখর। গত ২৪ জুন ওই মামলায় তার জা‌মিন আ‌বেদন নামঞ্জুর হয়।

এরপর ১০-১১ মার্চ রাজধানী হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে আরও দু‌টি মামলা হয়। এর ম‌ধ্যে হাজারীবাগ থানার মামলায় এবার তা‌কে রিমা‌ন্ডে পাঠা‌নো হ‌লো।

সংসদ সদস্য শেখ‌রের মামলার পর ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ অফিস থেকে বের হওয়ার পর সাংবাদিক শফিকুল ইসলাম কাজল নি‌খোঁজ হন। তাই ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন।

গত ১৩ মার্চ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় তার পরিবার। পরে ১৮ মার্চ রাতে কাজলকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে চকবাজার থানায় মামলা করেন তার ছেলে মনোরম পলক।

ঢাকা থেকে নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের দায়ে ফ‌টো সাংবাদিক ও দৈনিক পক্ষকালের সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে আটক করে বিজিবি।

পর‌দিন (০৩ মে) অনুপ্রবেশের দায়ে বিজিবির দায়ের করা মামলায় আদালতে সাংবাদিক কাজলের জামিন মঞ্জুর হলেও পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় ৫৪ ধারায় অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Tags: ডিজিটাল নিরাপত্তা আইনশফিকুল ইসলাম কাজলসাংবাদিক কাজল
Previous Post

বাংলাদেশের সন্ত্রাসবাদ মোকাবেলার প্রশংসায় মার্কিন রাষ্ট্রদূত

Next Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৩৭ হাজার ৭৮৭, মৃত ১৭৩৮

Next Post
বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে সচেতনতা প্রচার করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত ১ লাখ ৩৭ হাজার ৭৮৭, মৃত ১৭৩৮

‘পরিশ্রম ছাড়া কিছুই বোঝে না কোহলি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT