চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতাকে নিয়ে মন্তব্য করায় অনলাইন হয়রানির শিকার ভারতীয় সাংবাদিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 09, আগস্ট 2017
in আন্তর্জাতিক
A A
ভারতীয় সাংবাদিক

ভারতের তামিল নায়ক বিজয়ের চলচ্চিত্র নিয়ে জনপ্রিয় সামাজিক মাইক্রোব্লগিং সাইট টুইটারে পোস্ট করায় তীব্র অনলাইন ট্রলিং বা হয়রানির শিকার হয়েছেন বেঙ্গালুরুর সাংবাদিক ধন্যা রাজেন্দ্রান।

তাকে গালি দিয়ে এবং চরম অপমান করে ৬৩ হাজারেরও বেশি টুইটবার্তা পোস্ট হয়েছে। পরিস্থিতি এতটাই মারাত্মক যে টুইটারে সরাসরি হুমকি এবং মানসিক নির্যাতনের দায়ে চারজনের বিরুদ্ধে মামলাও করেছেন এই সাংবাদিক।

ভারতের তথ্যপ্রযুক্তি আইন এবং জনসম্মুখে নারীর কুরুচিপূর্ণ উপস্থাপন বিষয়ক আইনের অধীনে মামলাটি নিয়েছে পুলিশ।

গত শুক্রবার ধন্যা বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন ছবি ‘হোয়েন হ্যারি মেট সেজাল’ দেখার পর ছবিটি সম্পর্কে মন্তব্য করে একটি টুইটবার্তা পোস্ট করেন। বলেন, এই চলচ্চিত্রটি কয়েক বছর আগে মুক্তি পাওয়া বিজয়ের ‘সুরা’র চেয়েও খারাপ। কেননা ওই ছবিটি তিনি অন্তত বিরতি পর্যন্ত বসে দেখেছিলেন।

এরপর থেকেই তার টুইটে ভয়াবহ আক্রমণাত্মক কমেন্ট আসতে থাকে। শুধু তাই নয়, অশ্লীল এবং চরম আপত্তিকর ভাষায় গালি দিয়ে ধন্যার নামে টুইট কিছু লোকজন টুইট পোস্ট করতে থাকে। অনেকেই গুরুতর হুমকি দিতে থাকে তাকে টুইটের মাধ্যমে।

হিংসাত্মক এসব টুইটের সংখ্যা বাড়তে বাড়তে ৬৩ হাজার ছাড়িয়ে যায়। এমনকি ট্রলিংয়ের জন্য ধন্যার নামে অপমানজনক হ্যাশট্যাগও ব্যবহার হয়েছে।

ভারতীয় সাংবাদিক
তামিল অভিনেতা বিজয়

এনডিটিভি জানায়, অনলাইনে হামলাকারীরা বিজয়ের হিংস্র অন্ধভক্ত বলে মনে করছে পুলিশ।

এক পর্যায়ে ধন্যা টুইট করে বলেন, ‘এই আক্রমণটা স্পষ্টভাবেই পরিকল্পিত। সন্ধ্যা ৬টার সময়ই ট্রলের একটা বিশাল ধাক্কা সবদিক দিয়ে বয়ে গেছে।’

সাংবাদিক ধন্যার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে চিহ্নিত চারজনের আসল পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। ওই চারজন ছদ্মনাম ব্যবহার করে খোলা টুইটার অ্যাকাউন্ট থেকে ধন্যাকে হুমকি দিয়েছে। আক্রমণকারী কয়েকজন তাদের অ্যাকাউন্ট ডিলিট করেও দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিনেতা বিজয় এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। তবে তার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, বিজয়ের বিরুদ্ধে এটি কোনো উদ্দেশ্যমূলক অপপ্রচার কিনা তা যাচাই করে দেখা হচ্ছে।

Tags: ভারতসাংবাদিক হয়রানি
Previous Post

অর্থমন্ত্রীর বক্তব্যগুলো শ্রুতিকটু তাঁর উপস্থাপনা ভঙ্গির কারণে

Next Post

অন্তর্বাসের আকারের ভিত্তিতে ডিসকাউন্ট দিয়ে তোপের মুখে রেস্টুরেন্ট

Next Post

অন্তর্বাসের আকারের ভিত্তিতে ডিসকাউন্ট দিয়ে তোপের মুখে রেস্টুরেন্ট

GP-accelerator_batch-4

৩ স্টার্টআপের প্রত্যেকে পেল ১২ লাখ টাকা, আরও যুক্ত ৫ উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT