চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকের ল্যাংয়ের শিকার সেই অভিবাসী মাদ্রিদ ফুটবল স্কুলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:42 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

হাঙ্গেরি সীমান্তে শিশুসন্তানসহ সাংবাদিকের ল্যাংয়ের শিকার সেই অভিবাসীর স্থান হয়েছে ফুটবল-তীর্থ স্পেনের মাদ্রিদে ফুটবল কোচদের একটি স্কুলে। হাঙ্গেরি সীমান্তে কর্তৃপক্ষের হাতে ধরা পড়ার ভয়ে শিশু সন্তানকে নিয়ে ছুটতে থাকা সেই নিরুপায় মানুষটি একসময় ছিলেন ফুটবল কোচ। এ তথ্য জানার পর তার ডাক পড়েছে ওই স্কুলে।

সেখানে কোচদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে আমন্ত্রণ পেয়েছেন মোহসেন। তাই ছেলে জায়িদকে নিয়ে চেপে বসেছেন মাদ্রিদগামী ট্রেনে। মাদ্রিদে পিতা-পুত্রের থাকার জন্য একটি অ্যাপার্টমেন্টও বরাদ্দ দেয়া হয়েছে।

মাদ্রিদে ফুটবল কোচদের প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধি লুইস মিগুয়েল পেদরাজা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রথমেই মোহসেনকে স্পেনে কিছুটা অভ্যস্ত হওয়ার বিষয়টি দেখা হচ্ছে। স্প্যানিশও শেখানো হবে তাকে। আপাতত তাকে মানবিক সহায়তা দেয়া হবে। পরে ফুটবল কোচ হিসেবে গড়ে উঠতে আগ্রহী মোহসেনকে সবরকম সহায়তা করা হবে।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য ইউরোপ পাড়ি জমানো আবদুল মোহসেন এখন অনেকটাই নিশ্চিন্ত বলে জানান। তবে শিশু সন্তানসহ তাকে ওভাবে ল্যাং মেরে ফেলে দেয়ার জন্য কখনো হয়তো পেত্রা নামের নারী সংবাদকর্মীকে তিনি মাফ করতে পারবেন না বলে জানান। কারণ ওই ঘটনায় তিনি সামান্য আঘাত পেলেও প্রচণ্ড ভয় পেয়েছিলো তার ছেলে। আঘাতের আকস্মিকতায় বেশ কয়েকবার তার ছেলে জায়িদ বমি করেছিলো বলে জানান মোহসেন।

তিনি জানান, সিরিয়ায় শিষ্যদের বল নিয়ে ল্যাং এড়িয়ে এগিয়ে যেতে শিখিয়েছেন অথচ কোনো দিন ভাবেননি কোলে শিশু সন্তান নিয়ে প্রাণের তাগিদে দৌড়ানোর সময় কেউ ল্যাং মেরে ফেলে দেবে।

অথচ তা-ই ঘটেছিলো গত ৯ সেপ্টেম্বর হাঙ্গেরি সীমান্তে, ছুটতে থাকা পিতা-পুত্রকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলেন পেত্রা নামের এক নারী সংবাদকর্মী। সেই ঘটনার ভিডিও বিশ্বজুড়ে তুলেছিলো সমালোচনার ঝড়। চাকুরিচ্যুত করা হয়েছিলো সমালোচিত ওই নারী সংবাদকর্মীকে।

Tags: অবৈধ অভিবাসীঅভিবাসীশরণার্থী
Previous Post

শরণার্থী গ্রহণে জার্মান উদারতার পেছনে যে স্মৃতি

Next Post

যে গাইড বইয়ের প্রচারণায় স্বয়ং আবদুল্লাহ আবু সায়ীদ

Next Post

যে গাইড বইয়ের প্রচারণায় স্বয়ং আবদুল্লাহ আবু সায়ীদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষা স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT