চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক ও সাংবাদিকতার ভুল-ত্রুটির অন্দর-বাহির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:20 অপরাহ্ন 23, ডিসেম্বর 2017
in বাংলাদেশ
A A
Media dialogue on human rights and ethics in journalism held in Dhaka. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান বলেছেন, নীতি নৈতিকতার ঊর্ধ্বে কেউ না। একজন নাগরিক যেমন তার নাগরিক দায়িত্ব পালন করে থাকেন, একজন সাংবাদিকও তার জায়গা থেকে দায়িত্ব পালন করবেন।

জাতিসংঘ ও বেসরকারি প্রতিষ্ঠান সমষ্টির আয়োজনে ‘সাংবাদিকতায় মানবাধিকার ও নীতি নৈতিকতা’ বিষয়ে গণমাধ্যম সংলাপ সঞ্চালনা করতে গিয়ে তিনি বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে নীতি নৈতিকতা বজায় রাখতে দায়িত্ববোধের জায়গাটা ছোট করে দেখার সুযোগ নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এ অধ্যাপক বলেন, ‘এখন পুঁজিঘন সাংবাদিকতা হচ্ছে। তারমানে এই না নৈতিকতা বিসর্জন দিয়ে গণমাধ্যমে কাজ করতে হবে। নাগরিক অধিকারের জায়গা থেকে মানবাধিকারকে মর্যাদা দিতে হবে।’

শনিবার ডেইলি স্টার ভবনে আয়োজিত মিডিয়া সংলাপ দেশের মিডিয়া সংশ্লিষ্টদের আলোচনায় উঠে আসে মানবাধিকার সাংবাদিকতার ক্ষেত্রে নীতি-নৈতিকতার নানা দিক।

শুরুতে এ বিষয়ে আলোচনার উদ্দেশ্য, ভাবনা ও বর্তমান অবস্থা তুলে ধরেন পরিচালক মীর মাসরুর জামান।

আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর মফিজুর রহমান বলেন, ‘সাংবাদিকতায় এখন বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ডিগ্রি নিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় তাদের গণমাধ্যম আইন, ও নৈতিকতা পড়ানো হয়। তারপরও সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। এর কারণ হলো, পুঁজিবাদী চরিত্রের কাছে গণমাধ্যম বন্দী।’

গণমাধ্যমের লাইসেন্স দেওয়ার সময় কাকে লাইসেন্স দেওয়া হচ্ছে সে দিকটা ভাবনায় রাখা উচিত বলে তিনি মনে করেন।

সাংবাদিক ও সাংবাদিকতার ভুল-ত্রুটির অন্দর-বাহির আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, একটি পত্রিকায় প্রতিদিনকার দুর্ঘটনার চিত্র প্রকাশ হয়। একইভাবে প্রতিদিনকার নারী নির্যাতনের চিত্রও প্রকাশ করা উচিত।

এছাড়া অনলাইন সংবাদ মাধ্যমে একটা ভালো খবরের সাথে অশ্লীল খবরও চলে আসে বিধায় এ ধরণের খবরে প্রকাশের ক্ষেত্রে নৈতিকতার দিকটা মাথায় রাখার পরামর্শ দেন। ওয়েজবোর্ডের শর্ত হিসেবে সরকারীভাবে লিখিত নীতিমালা থাকা উচিত বলে মন্তব্য করেন নাসিমুন আরা।

চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান বলেন, ‘দায়িত্ববোধ আসে সংবেদনশীলতার জায়গা থেকে। সংবেদনশীলতার চর্চা করলে দায়িত্ববোধের জায়গা শক্ত হবে।’

সবাইকে সংবাদ সজ্ঞান হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘দ্রুত ও বেশি সংখ্যক পাঠকের কাছে পৌঁছতে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব খাটো করে দেখার সুযোগ নেই।’

তবে ফেইক নিউজ যেন দ্রুত ছড়িয়ে না পড়ে সে বিষয়ে নজর রাখতে সবার সংবাদ সজ্ঞান হওয়া দরকার বলে মনে করেন জাহিদ নেওয়াজ খান। এজন্য তিনি স্কুল পাঠ্যক্রমে সংবাদ সজ্ঞানতা বিষয়ক অধ্যায় যোগ করার পরামর্শ দেন।

দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাস গুপ্ত বলেন, বছরে পাঁচশ’র বেশি ছাত্র-ছাত্রী সাংবাদিকতায় স্নাতক শেষ করছেন। এদের বেশিরভাগই সাংবাদিকতা পেশায় যুক্ত হন। সেই হিসাবে বলা যায় নীতি-নৈতিকতার বিষয়ে আমাদের জানা-বোঝার ঘাটতি নেই। এখন কেবল বিবেকের কাছে নিজেকে ছেড়ে দিতে হবে।

ঢাকা বাংলা চ্যানেলের সম্পাদক প্রণব সাহা বলেন, সাংবাদিকতা দায়িত্বশীল পেশা। অ-দায়িত্বশীল সাংবাদিকতা বলে কিছু নেই, তাহলে সেটা সাংবাদিকতা না। ফলে লিখিত নীতিমালা দিয়ে সাংবাদিকতাকে নিয়ন্ত্রণ করা যায় না। অনলাইনের প্রভাবে এই পেশার জবাবদিহিতা বেড়েছে। নিয়ম-নীতি মানার বিষয়ে আরও সচেতন হওয়া উচিত।

গণমাধ্যম সংলাপে আরো অংশ নেন একাত্তর টিভির বার্তা প্রধার সৈয়দ ইশতিয়াক রেজা, ইউএনবি’র নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, সারাবাংলা.নেটের নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খান, একুশে টিভির বার্তা সম্পাদক শেখ জাহিদুর রহমান, যুগান্তরের শূচি সৈয়দ, সাংবাদিক ফরিদ আহমেদ ও মীর মোস্তাফিজুর রহমান, ইউল্যাবের সাংবাদিকতার শিক্ষক রিয়াজ উদ্দিন খান এবং যমুনা টিভির সিনিয়র রিপোর্টার নাজমুল হোসেন।

তাদের আলোচনায় নির্ভয়ে সাংবাদিকতা, সাংবাদিক হত্যার বিচার, নীতিমালা প্রণয়ন, গেটকিপিং, সম্পাদকীয় নীতিমালাসহ নানা বিষয়ের প্রতি নজর দেওয়ার কথা উঠে আসে।

Tags: গণমাধ্যম সংলাপসাংবাদিকতা
Previous Post

‘শেষ পর্যন্ত মিশর দর্শন হলো না হুমায়ূন আর আমার’

Next Post

কিশোরীরা প্রস্তুত, সমর্থনের জন্য আপনিও আমন্ত্রিত

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে একসঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরীরা প্রস্তুত, সমর্থনের জন্য আপনিও আমন্ত্রিত

নারীরা মাঠে কাজ করছে, পরিবারে নারীর সেবামূলক কাজের মূল্যায়ন প্রয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবারে নারীর সেবামূলক কাজের মূল্যায়ন নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT