চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিককে হুমকি, নোবেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 17, মে 2021
in বিনোদন
A A
নোবেল নিজেকে প্রকাশ করছেন, পজিটিভ মনোভাব দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সময় টেলিভিশনের বিনোদন প্রতিবেদক আল কাছিরকে হুমকির অভিযোগে তরুণ গায়ক মাইনুল ইসলাম নোবেলের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির পক্ষে সাধারণ ডায়েরি করা হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর কলাবাগান থানায় গিয়ে নোবেলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি দায়ের করেন সময় টেলিভিশনের জ্যেষ্ঠ নির্বাহী, প্রশাসন ও পরিচালন বিভাগের সৈয়দ আসাদুজ্জামান।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, ‘রোববার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে নোবেলের ব্যক্তিগত নম্বরে ফোন করেন সময় টিভির সাংবাদিক আল কাছির। পরিচয়ের পর নোবেল সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করে ফোন কেটে দেন। তারপর ১২টা ৪৮ মিনিটে নোবেল নিজেই প্রতিবেদক আল কাছিরকে ফোন করে অপ্রকাশযোগ্য ভাষায় গালাগালি করেন এবং তাঁকে জেলে নেওয়ার হুমকি প্রদান করেন।’

নোবেলকে ফোন করার কারণ উল্লেখ করে সাধারণ ডায়েরিতে আরো লেখা হয়, “ভারতের জি বাংলার রিয়েলিটি শো থেকে আলোচনায় আসেন মাইনুল আহসান নোবেল। পরিচিতি পাওয়ার পর একাধিক বিতর্কের সঙ্গে নিজেকে জড়িয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের জাতীয় সংগীত, দেশের স্বনামধন্য সংগীতশিল্পীদের নিয়ে বিভিন্ন সময় নিজের ভেরিফায়েড ফেসবুকে (নোবেল ম্যান) আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন। সম্প্রতি নগরবাউল জেমস, সুরকার ইথুন বাবু এবং সংগীতশিল্পী তাপসকে নিয়েও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন। সবশেষ নোবেল তাঁর ফেসবুকে নিজের মৃত্যুতারিখ ঘোষণা করে স্ট্যাটাস দেন। পেশাগত দায়িত্ব হিসেবে সময় টিভির নিজস্ব প্রতিবেদক আল কাছির বিষয়টি নিয়ে নোবেলের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেন।”

ফোনে সাংবাদিককে নোবেলের এমন হুমকির ঘটনাকে ন্যাক্কারজনক বলছেন সাংবাদিক নেতারা। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এক বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেছে, নোবেলের এমন আগ্রাসী আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নিন্দা জ্ঞাপন করছি। আমরা নোবেলকে সতর্ক করে দিয়ে বলতে চাই, কোনোভাবেই আপনার এমন আচরণ মেনে নেওয়া হবে না।

সংগঠনটির পক্ষে আরো বলা হয়, ভবিষ্যতে যদি পেশাগত দায়িত্ব পালনে কোনও সাংবাদিকের সঙ্গে এমন অন্যায় আচরণ করে, তবে আপনাকে বয়কট করা হবে। সেই সঙ্গে আপনার সঙ্গে যারা কাজ করবেন, বাচসাস তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেবে।

এদিকে জিডি এবং সার্বিক বিষয় নিয়ে নোবেল জানান, ‘তিনি এসবে বিন্দুমাত্র বিচলিত নন।’

Tags: গায়কনোবেলশিল্পী
Previous Post

ঈদের ফিরতি যাত্রায় দুর্ঘটনা এড়াতে প্রয়োজন সতর্কতা

Next Post

আবারও কি ফুলের যুগে ফিরে যাবে সিনেমা?

Next Post
দুটি মানুষ ফুলের মতো মুখের কাছাকাছি আসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও কি ফুলের যুগে ফিরে যাবে সিনেমা?

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিন-ইসরাইল সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT