চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঁওতালদের ওপর হামলা: হাইকোর্টের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
1:14 অপরাহ্ন 14, ডিসেম্বর 2016
in আদালত
A A

সাঁওতালদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করতে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। আগুন দেওয়ার ঘটনায় পুলিশ জড়িত থাকার কথা শুনে হাইকোর্ট বলেছেন, আদালত এরপর চোখ বন্ধ করে রাখতে পারে না।

৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় রিট করে আইন ও সালিশ কেন্দ্রসহ তিনটি মানবাধিকার সংস্থা। এ নিয়ে আদেশও দিয়েছিলেন হাইকোর্ট বেঞ্চ। পরে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সাঁওতালদের বাড়িতে পুলিশ সদস্যরা আগুন দিয়েছেন। এসব প্রতিবেদন বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথের বেঞ্চে উপস্থাপন করা হয়।

আইন ও সালিশ কেন্দ্রের পক্ষের আইনজীবী আবু ওবায়দুর রহমান বলেন, একটা সাধারণ অপরাধের চেয়ে একজন পোশাক পরিহিত পুলিশ যখন এধরনের ঘটনা ঘটায় তখন মহামান্য আদালতের জন্য তো বটেই যেকোনো নাগরিকের মানুষের জন্য উদ্বেগের বিষয়। এবং কোর্ট সেই কনসার্নটাই ব্যক্ত করেছে।

আবেদনকারী ও রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর আদেশ দেন আদালত। আবু ওবায়দুর রহমান আরো বলেন, কোর্ট আদেশ দিয়েছেন যে এফআইআরটা জিডি হিসেবে নেওয়া হয়েছিলো, আগের মামলার সাথে সেম স্ট্যাটাস হিসেবে গণ্য করতে হবে এবং সেই সঙ্গে সেটার তদন্ত করতে হবে। এবং এই তদন্ত করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। পুলিশ নিজে যে সাঁওতালদের বাড়িঘরে আগুন দিয়েছেন সেই প্রেক্ষিতে কোর্ট আদেশ দিয়েছেন এই আগুন লাগানোর ঘটনার পিছনে কে বা কারা রেসপন্সিবল সেটা বের করবেন। সেই সঙ্গে এই ঘটনার সাথে পুলিশ জড়িত কিনা সেটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তদন্ত করে দেখবেন। আগামী ১৫ দিনের মধ্যে মহামান্য হাইকোর্টে এই রিপোর্ট জমা দিবেন।

তবে গাইবান্ধায় সাঁওতালদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে করা আবেদন নথিভুক্ত করে ৮ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ঠিক করেছেন হাইকোর্ট।

গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ঘটনায় তিনজন সাঁওতাল নিহত হন। উভয় পক্ষে আহত হন অর্ধশতাধিক ব্যক্তি।

ঘটনার পর সাঁওতালদের কয়েকশ ঘর-বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে।

সাঁওতাল পল্লীতে হামলা, হত্যা, ভাংচুর, লুটপাট ও  অগ্নিসংযোগের অভিযোগে ঘটনায় অজ্ঞাত ৬০০ জনকে আসামি করে মামলা হয়।

Tags: সাঁওতাল পল্লীতে হামলা
Previous Post

রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ পরিবারের শ্রদ্ধা

Next Post

পলাতক আসামীদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: ওবায়দুল কাদের

Next Post

পলাতক আসামীদের ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: ওবায়দুল কাদের

মিথ্যা প্রচারে ইন্টারনেট ব্যবহার করতে দেয়া হবে না: জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT