চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহিংসতায় জড়িতদের ছাড় দেয়া হবে না: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 09, এপ্রিল 2018
in শিক্ষা
A A

কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর সরকারের প্রতিনিধি দলের প্রধান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের ছাড় দেয়া হবে না।

সোমবার সন্ধ্যায় ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর তিনি বলেন, ‘যারা সহিংসতায় জড়িত ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, তাদের শাস্তি পেতে হবে।’

কোটা নিয়ে সরকার অনড় অবস্থানে নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ দাবির যৌক্তিকতা আমরা ইতিবাচকভাবে দেখব।

তিনি বলেন, ‘বৈঠক শুরুর তিন মিনিট আগে প্রধানমন্ত্রী আমাকে বলে দিয়েছেন, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছি। পরীক্ষা-নিরীক্ষা করে এ ব্যাপারে একটা সমাধান খুঁজে পাওয়া যাবে।’

কাদের বলেন, ‘আমরা রাজনীতি শুধু পরবর্তী নির্বাচনের জন্য করি না, রাজনীতি করি পরবর্তী প্রজন্মের জন্যও। তাদের সুবিধা-অসুবিধা, চোখের ভাষা ও মনের ভাষা আমরা বুঝার চেষ্টা করি।’

‘যারা আন্দোলন করছেন, তারা তরুণ সমাজের প্রতিনিধি। তারা আমাদের তরুণ সমাজ, আমাদের রাজনীতিরও অপরিহার্য অংশ। তাদের প্রতি সরকারের বিশেষ দুর্বলতা আছে।’

আওয়ামী লীগের সাধারণ বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো দাবি যৌক্তিক হলে আগ্রাহ্য করেন না। সেই ইতিবাচক মনোভাব থেকে আমাকে পাঠিয়েছেন কিছু মেসেজ (বার্তা) দিয়ে। চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী।’

চাকরিতে বর্তমান কোটা পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে চলমান কোটা সংস্কার আন্দোলন ৭ মে পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।

রোববার পাঁচ দফা দাবিতে কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি শুরু করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

রাতভর সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলে পুলিশ ও আন্দোলনকারীদের তাণ্ডব।

এরপর সোমবার তাদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয় সরকার।

Tags: ওবায়দুল কাদেরকোটা পদ্ধতির সংস্কারলিড নিউজ
Previous Post

মধ্যরাতে ঢাবি ছাত্রীদের রাস্তায় নেমে আসার নেপথ্যে

Next Post

কোটা সংস্কার দাবি রাজনৈতিক নয়, মেনে নিন

Next Post
কোটা সংস্কার

কোটা সংস্কার দাবি রাজনৈতিক নয়, মেনে নিন

স্থগিত ঘোষণার পরেও টিএসসিতে আন্দোলনকারীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT