চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ লক্ষ্য ছুঁতে ঘাম ছুটল ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 পূর্বাহ্ন 04, আগস্ট 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

লাউডারহিলের রিজিওনাল পার্ক যেন হয়ে উঠেছিল ব্যাটসম্যানদের জন্য মরণফাঁদ! টি-টুয়েন্টি ম্যাচ। ছুটবে চার-ছক্কার ফুলঝুরি। কিন্তু কিসের কী! ব্যাটসম্যানরা উইকেটে টিকে থাকার সুযোগই গড়তে পারলেন না। প্রথমে ব্যাট করে একশো রানও করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সেই রান তাড়া করতে নেমে ভারত জিতেছে ঠিকই, তবে ছোট লক্ষ্য ছুঁতে যেয়ে হিমশিম অবস্থা বিরাট কোহলিদের!

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে নির্ধারিত ওভারে ৯ উইকেটে মাত্র ৯৫ রান করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪ উইকেট ও ১৬ বল হাতে রেখে লক্ষ্য পেরিয়েছে ভারত।

প্রথমে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের দুই ওপেনারের একজনও রানের খাতা খুলতে পারেননি। ইনিংসের দ্বিতীয় বলেই জন ক্যাম্পবেলকে ফেরান ওয়াশিংটন সুন্দর। পরের ওভারে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড আরেক ওপেনার এভিন লুইস।

পঞ্চম ওভারে অভিষিক্ত নভদ্বীপ সাইনির জোড়া ধাক্কায় এলোমেলো ক্যারিবীয় শিবির। টানা দুই বলে নিকোলাস পুরান ও শিমরন হেটমায়ারকে ফিরিয়ে দেন ভারতীয় পেসার।

সেই ধাক্কা শেষপর্যন্ত আর কুলিয়ে ওঠা হয়নি উইন্ডিজের। বাকিরা আসা-যাওয়ার মাঝে একপাশ আগলে ৪৯ বলে ৪৯ রান তুলে নেন কাইরেন পোলার্ড। সেটাও মাত্র এক চার ও দুই ছক্কার মারে।

অভিষেক ম্যাচে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সাইনি। ২ উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার।

জবাবে নেমে ৩২ রানে ৩ উইকেট হারায় ভারত। অধিনায়ক কোহলি ও মনিষ পান্ডে মোটামুটি লড়াই করলেও দুজনকে ফিরিয়ে পাল্টা লড়াই জমিয়ে তোলে উইন্ডিজ। ৭০ রানে ৫ উইকেট হারিয়ে তখন শঙ্কায় ভারত শিবির!

পরে আরও এক উইকেট হারালেও রোহিত ২৪, কোহলি ১৯, পান্ডে ১৯, জাদেজার অপরাজিত ১০ রানে জয়ে তুলে ফেরে সফরকারীরা। কটরেল, নারিন ও পল নিয়েছেন ২টি করে উইকেট।

Tags: ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টস
Previous Post

আলোচিত শিশু রুবাইয়েদ হত্যার রায় দশ বছরেও কার্যকর হয়নি

Next Post

ইংল্যান্ডের সামনে আবারও স্মিথ-দেয়াল

Next Post

ইংল্যান্ডের সামনে আবারও স্মিথ-দেয়াল

যুক্তরাষ্ট্রে ওয়ালমার্ট স্টোরে বন্দুকধারীর গুলিতে নিহত ২০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT