চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ জয়ে সিরিজে এগোল অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:48 অপরাহ্ন 11, ফেব্রুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ক্রিকেটাররা সহজ জয়ে সিরিজে এগোচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যাজেলউড-স্টার্কদের বোলিং তোপের সামনে প্রথম ম্যাচে দাঁড়াতেই পারলো না শ্রীলঙ্কা। সহজ জয়ে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া।

শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সফরকারী শ্রীলঙ্কাকে বৃষ্টি আইনে ২০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন অজি লেগস্পিনার অ্যাডাম জাম্পা।

ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবধানী ব্যাটিং করেন দুই অজি ওপেনার অ্যারন ফিঞ্চ এবং বেন ম্যাকডরমেট। ফিঞ্চকে বোল্ড করে শ্রীলঙ্কাকে প্রথম সাফল্য এনে দেন হাসারাঙ্গা।

জস ইংলিশকে নিয়ে ৫০ রানের জুটি গড়ে চাপ সামলে নেন ম্যাকডরমেট। ব্যক্তিগত ২৩ রানে ইংলিশকে ফেরান দিমুথ করুনারত্নে। পরের ওভারেই ম্যাক্সওয়েল আউট হন হাসারাঙ্গার শিকার হয়ে৷

উইকেটের এক পাশে যখন আসা-যাওয়ার মিছিল তখন একাই লড়ে যাচ্ছিলেন ম্যাকডরমেট। অভিষেকেই ফিফটি তুলে নিয়ে তিনি আউট হন করুনারত্নের বলে।

সপ্তম উইকেটে নেমে মার্কাস স্টয়নিস খেলেন ১৭ বলে ৩০ রানে ঝড়ো এক ইনিংস। তবে দলীয় ১৪১ রানে স্টয়নিস আউট হলে আর কেউই প্রতিরোধ গড়তে পারেননি। ১৪৯ এ থামে স্বাগতিকদের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুকতে থাকে সফরকারীরা। দলীয় ৩ রানে গুনাথিলাকা আউট হন জশ হ্যাজেলউডের বলে। ব্যক্তিগত ৬ রানে ফার্নান্দোকে সাজঘরে ফেরান প্যাট কামিন্স।

তৃতীয় উইকেটে নিসাঙ্কাকে সাথে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন আশাঙ্কা। জাম্পার বলে নিসাঙ্কার বিদায়ে ভাঙে সে জুটি। এরপর শুরু হয় আসা যাওয়ার মিছিল। এক পর্যায়ে ৯০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।

Tags: অস্ট্রেলিয়াজাম্পালিড স্পোর্টসশ্রীলঙ্কাহাসারাঙ্গা
Previous Post

সাগর-রুনি হত্যা মামলার জট খুলতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় ডিআরইউ

Next Post

বাবার ক্লাবে যোগ দিলো রোনালদো জুনিয়র

Next Post
রোনালদো জুনিয়র বাবার ক্লাবে যোগ দিলো, ফুটবল জগতে নতুন অধ্যায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবার ক্লাবে যোগ দিলো রোনালদো জুনিয়র

বাংলাদেশের একজন বক্তা তথ্যপ্রযুক্তি সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্ম তারিখ, পুরস্কারের তারিখ, কোনোটাই ঠিক নেই: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT