ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় দেখছে বাংলাদেশ। ওপেনার এনামুল হক বিজয় ভালো শুরু করে ফিরে গেলেও সাকিবকে নিয়ে দলকে পথে রাখেন তামিম ইকবাল।
এই প্রতিবেদন লেখার সময় এক উইকেট হারিয়ে ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯২।
বাংলাদেশ এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়। জিম্বাবুয়ে ১৭০ রানে অলআউট হয়।
প্রথম স্পেলে ৮ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেয়া সাকিব ডেথ ওভারে পান জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমারের উইকেট। ৪৩ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা বোলার এ বাঁহাতি স্পিনার।
প্রথম স্পেলে চার ওভার বল করে উইকেটহীন ছিলেন রুবেল হোসেন। ইনিংসের শেষ দিকে নিজের পঞ্চম ওভার করতে এসে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা। লেজ ছেঁটে দেন এ পেসার, ঝুলিতে ২৪ রানে দুই উইকেট।
শেষ উইকেট মোস্তাফিজের। বোল্ড করেন জার্ভিসকে। ১০ ওভারে এক মেডেনে ২৯ রানে ২ উইকেট ফিজের।
মাশরাফী ৯ ওভারে ২৯ রানে নিয়েছেন একটি উইকেট। ১০ ওভারের কোটা শেষ করে ২৯ রানে একটি উইকেট নেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।









