চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজে জিতল খুলনা, তিন সেঞ্চুরি-পাঁচ ফিফটির ম্যাচ ড্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 20, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় ক্রিকেট লিগের টায়ার ওয়ানের দুই ম্যাচে দেখা গেল দু’রকম চিত্র। এক ভেন্যুতে বোলারদের দাপট, অন্যটিতে ব্যাটসম্যানদের। খুলনায় লো-স্কোরিং ম্যাচে রাজশাহীর বিপক্ষে চতুর্থ দিনের প্রথম সেশনেই জয় তুলে নেয় স্বাগতিকরা। আর চট্টগ্রামে ঢাকা ও রংপুর বিভাগের ম্যাচে রান উৎসব হলেও ফল হয়নি।

দুই দলই প্রথম ইনিংসে তোলে পাঁচশর বেশি রান। সাইফ হাসানের অপরাজিত ডাবল সেঞ্চুরি (২২০) ও রনি তালুকদার (৬৫), রকিবুল হাসান (৫৭), নাদিফ চৌধুরীর (৬১) ফিফটিতে ৮ উইকেট হারিয়ে ৫৫৬ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা। জবাবে লিটন দাস (১২২) ও নাঈম ইসলামের (১৩৫) সেঞ্চুরি, সোহরাওয়ার্দী শুভর অপরাজিত ৯২ ও তানবীর হায়দারের ৭৩ রানের ইনিংসে ভর করে ৫০৮ রান তোলে রংপুর।

৪৮ রানে এগিয়ে থাকা ঢাকা শেষদিনের পড়ন্ত বিকেলে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ৩ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে ১০ রান তোলার পর ড্র হয়ে যায় ম্যাচটি।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় দিনেই জয়ের মঞ্চ তৈরি করে রেখেছিল স্বাগতিক দল। রাজশাহীকে শেষপর্যন্ত তারা হারিয়েছে সহজেই। ১০৮ রান করতে শেষদিনে খুলনার হাতে ছিল পুরো ৯০ ওভার ও ৯ উইকেট। এদিন দুটি উইকেট হারিয়ে প্রথম সেশনেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। ৭ উইকেটের জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে আব্দুর রাজ্জাকের দল।

১২৩ রানের লক্ষ্য তাড়ায় ৫৯ বলে অপরাজিত ৫০ রান করেন সৌম্য সরকার। মেহেদী হাসান মিরাজ অপরাজিত থাকেন ১৪ রানে। মোহাম্মদ মিঠুন ২৭ ও ইমরুল কায়েস করেন ২২ রান। ৪ রান করে আগের দিনের বিকেলে আউট হন খুলনার ওপেনার এনামুল হক বিজয়।

Tags: এনসিএল-২০১৯খুলনাজাতীয় ক্রিকেট লিগলিড স্পোর্টস
Previous Post

রোহিতের ডাবল সেঞ্চুরিতে ঘোর বিপদে প্রোটিয়ারা

Next Post

‘মুসলিম হয়ে কিভাবে মহানবী সম্পর্কে খারাপ কথা লিখে অন্যকে ফাঁসায়?’

Next Post

‘মুসলিম হয়ে কিভাবে মহানবী সম্পর্কে খারাপ কথা লিখে অন্যকে ফাঁসায়?’

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় ঢাবি ছাত্রলীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT