চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিলো অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 24, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিংয়ে ভরাডুবির পর বোলিংয়ে কিছুটা ধার দেখা গেলেও তা কেবল আক্ষেপই বাড়িয়েছে। আরকিছু রান হলেও হয়ত চোখে চোখ রেখে লড়াই অন্তত করা যেত। একশর কম পুঁজি নিয়ে অনুমেয়ভাবে হার এড়াতে পারেনি বাংলাদেশ। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৬ উইকেটে জিতে নিয়েছে অস্ট্রেলিয়ার মেয়েরা, এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ হেরে গেল নিগার সুলতানা জ্যোতির দল।

রোববার ৯৮ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় অ্যালিসা হিলির দল।

৬০ রানে ৪ উইকেট হারানোর পর অ্যালিসা পেরি (৩৫*) ও অ্যাশলে গার্ডনার (২০*) জুটি গড়ে সহজে জয়ের বন্দরে নিয়ে যান দলকে। ১৮ রানে রানআউটের শিকার হন ফোয়েবে লিচফিল্ড (৫)। ১৫ রান করে ফিরে যান অজি অধিনায়ক হিলি। রাবেয়া খানের বলে নাহিদা আক্তারের হাতে ক্যাচ দেন দলীয় ২৪ রানে।

পঞ্চাশের আগে ফেরেন বেথ মুনি। ৮ রান করার পর সুলতানা খাতুনের ঝুলিয়ে দেয়া বলে এগিয়ে এসে মারতে গিয়ে জ্যোতির হাতে স্টাম্পড হন। ১০ রান করে তাহলিয়া ম্যাকগ্রাথ হন রানআউট। লো-স্কোরিং ম্যাচে একটি সহজ ক্যাচ ছেড়েছে বাংলাদেশ।

শুরুতে টিম টাইগ্রেসের ব্যাটিংয়ে আবারও হতাশার ছবিটা মূর্ত হয়েছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ৯ নম্বরে নেমে নাহিদা আক্তার ২২ রানের ইনিংস খেলে দলকে নিয়ে যান একশর কাছে। অতিরিক্ত থেকে আসে ২০ রান।

ফাহিমা খাতুন ১১, রিতু মনি করেন ১০ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩৫ বল আগে টিম টাইগ্রেস গুটিয়ে যায় ৯৭ রানে।

মূলত স্পিনে ধস নামে বাংলাদেশের। অজি বাঁহাতি স্পিনার সোফি মোলিনাক্স তিনটি উইকেট নেন ১০ ওভারে মাত্র ১০ রান দিয়ে। সফরকারী দলের দুই লেগ স্পিনার অ্যালানা কিং ও জর্জিয়া ওয়্যারহাম দুটি করে উইকেট নেন।

রাতে বৃষ্টি হওয়ায় মাঠ ছিল ভেজা। মেঘাচ্ছন্ন আবহাওয়ায় টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক। ওপেনিং জুটিতে ১৭ রান আসার পর জ্যোতিদের আসা-যাওয়ার মিছিল শুরু হয় ২২ গজে।

৭৭ রানে ৯ উইকেট হারানোর পর দশম উইকেট জুটিতে নাহিদা ও মারুফা আক্তার ২০ রান যোগ করেন। স্বাগতিকদের ইনিংসে এটি সর্বোচ্চ জুটি।

আগের ম্যাচে ২১৪ রান তাড়া করতে নেমে ৯৫ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডে মঙ্গলবার। পরে রয়েছে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। সব খেলাই হবে মিরপুরে।

Tags: ওয়ানডে সিরিজবাংলাদেশ-অস্ট্রেলিয়ামিরপুরলিড স্পোর্টস
Previous Post

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড,বাংলাদেশ কেন পিছিয়ে?

Next Post

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

Next Post
ঢাকায় ট্রেন স্টেশন, যাত্রীরা আগাম টিকিটের জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

চিকিৎসকরা কর্মস্থলে জাতীয় সঙ্গীত গাইছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কর্মস্থলে একসাথে জাতীয় সঙ্গীত গাইলেন চিকিৎসকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT