চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বাধিক আয়ের তালিকা: শীর্ষে কাইলি, আছেন অক্ষয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 05, জুন 2020
in বিনোদন
A A
বিভিন্ন ব্যক্তির ছবি, বিভিন্ন পেশা ও পটভূমির মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বছরের মত এবছরও জনপ্রিয় মার্কিন ম্যাগাজিন ফোর্বস তৈরী করেছে বিশ্বের সর্বাধিক উপার্জনকারী ১০০ জন তারকার তালিকা। ফোর্বসের মতে শীর্ষ উপার্জনকারী তারকাদের তালিকায় প্রথমেই রয়েছে জনপ্রিয় মার্কিন মডেল কাইলি জেনার এর নাম।

এছাড়া সেরা ১০০ জনের তালিকায় ৫২তম অবস্থানে রয়েছে বলিউড তারকা অক্ষয় কুমার।

মাত্র ২২ বছর বয়সী মডেল কাইলি জেনার এবছর ৫৯০ মিলিয়ন ডলার আয় করে ফোর্বসের শীর্ষ উপার্জনকারীদের প্রথমে অবস্থান করছে। এরপরেই দ্বিতীয় স্থানে অবস্থান করছেন কেনি ওয়েস্ট। যার আয় ১৭০ মিলিনয় ডলার। এছাড়াও খেলোয়াড়দের মধ্যে থেকে টেনিস তারকা রজার ফেডেরার, ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিও ঠাঁই পেয়েছেন তালিকার উপরের দিকে।

গতবছর অক্ষয় কুমার ফোর্বসের শীর্ষ উপার্জনকারী তারকাদের তালিকায় ৩৩তম তে অবস্থান করলেও এবছর ক্ষাণিকটা পিছিয়ে গেছেন এই তারকা। কিন্তু তারপরেও তিনি পিছনে ফেলে দিয়েছেন হলিউডের বিশিষ্ট তারকা উইল স্মিথ, অ্যাঞ্জেলিনা জোলি, রিহানা, কেটি পেরি, লেডি গাগা ও জেনিফার লোপেজের মত তারকাদের।

এবছর অক্ষয়ের আয় ছিল ৪৮.৫ মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে, চলতি বছরের চলমান মহামারী করোনা ভাইরাসের কারণে তার আয়ে অনেকটা প্রভাব পড়েছে। একই সাথে চলমান এই দুর্যোগে বিশাল অংকের সহায়তা দানেও অক্ষয়ের আয়ের উপর প্রভাব পড়েছে।

Tags: অক্ষয়অ্যাঞ্জেলিনা জোলিউইল স্মিথকেটি পেরিজেনিফার লোপেজরিহানালিড বিনোদনলেডি গাগা
Previous Post

হইচইয়ে ফারুকীর টেলিভিশন, ১৩ জুন পিঁপড়াবিদ্যা

Next Post

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ১৭

Next Post
বাংলাদেশের একজন স্বাস্থ্যকর্মী PPE পরিধান করে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ১৭

বাংলাদেশে করোনাভাইরাসের চিকিৎসা ও সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ইনেসপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ১৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT