চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শৈত্যপ্রবাহ: নিম্ন আয়ের মানুষের ভোগান্তি লাঘবে পদক্ষেপ কী?

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:16 অপরাহ্ন 26, ডিসেম্বর 2019
in সম্পাদকীয়
A A

গত সপ্তাহ থেকে রাজধানীসহ সারাদেশে মৌসুমের প্রথম শীত শুরু হয়েছে। সঙ্গে শৈত্যপ্রবাহও। তখন থেকে হিমেল বাতাসে কাঁপন ধরিয়েছে হাড়ে। শীতের মৌসুমে শীত পড়বে এটা স্বাভাবিক হলেও গত কয়েকবছর বৈশ্বিক আবহাওয়ার তারতম্যের কারণে গত এক সপ্তাহ দেশজুড়ে অস্বাভাবিক তাপমাত্রা বিরাজ করছে।

বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। সামনে তাপমাত্রা আরো কমে ৩ থেকে ৪ ডিগ্রিতে নামতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের হিমেল বাতাসের প্রভাবে প্রতিদিনই তাপমাত্রা কমে আসছে। সঙ্গে আসছে বৃষ্টির মত আতঙ্কিত ঠাণ্ডা। বৃষ্টি হলে তাপমাত্রা আরও নেমে যাবে।

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ধাক্কায় বাংলাদেশের আবহাওয়ায় ঋতুবৈচিত্র্য হারিয়েছে। গ্রীষ্মকালে অতিরিক্ত গরম আর বর্ষাকালে অতি বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ বয়ে আনে। এবার ডিসেম্বরের মাঝামাঝি শৈত্যপ্রবাহের মধ্যদিয়ে শীতের আগমন ঘটেছে।

আবহাওয়া অধিদপ্তর আরও দু’দিন তাপমাত্রা কমতে থাকবে বলে জানালেও গত এক সপ্তাহব্যাপী সারাদেশে তাপমাত্রা বাড়েনি। আবহাওয়াবিদ মোহাম্মদ রাশেদুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন: দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর, পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গা, নীলফামারী জেলায় আগামীকাল থেকে কুয়াশা আরও বাড়বে। সেই সাথে রয়েছে শৈত্যপ্রবাহের সম্ভাবনা। ওই অঞ্চলে শৈত্যপ্রবাহ হলে রাজধানীতেও তার প্রভাব পড়বে। দিন যত যাবে শীতের মাত্রা ততো বাড়তে থাকবে।

গত কয়েকদিন সকালে সূর্যের তেজ ততটা ছিল না। বিকেলের দিকে সূর্যের তেজ কিছুটা বাড়লেও তাপমাত্রা কমেনি। তবে আজ সূর্য উঁকি দেয়নি বললেই চলে। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে শীতজনিত রোগীও বাড়ছে। পঞ্চগড়ের কোনো সরকারি হাসপাতালে শিশু বিশেষজ্ঞ না থাকায় শিশু রোগীদের নিয়ে অভিভাবকরা ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুরে ছুটছেন।

কুড়িগ্রামে কনকনে ঠাণ্ডায় দুর্ভোগ বেড়েছে মানুষের। এদিন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কনকনে ঠাণ্ডায় কাজে যেতে পারছেন না মানুষ। হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শীতজনিত রোগী বাড়ছে। দিনাজপুরে হঠাৎ শীতে শ্রমজীবী ও ছিন্নমূল মানষের দুর্ভোগ বেড়েছে। গাইবান্ধায় গত তিন চার দিন ধরে সূর্যের আলোর দেখা মিলছে না। ঘনকুয়াশার সাথে অসুখ-বিসুখও বাড়ছে বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

শীতে উত্তরাঞ্চলের মানুষদের জীবনে যেনো দুর্ভোগ নেমে না আসে সেজন্য এখনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ জরুরি। প্রতি শীতে দেশের গরীব মানুষ মানবতের জীবন যাপন করে। উন্নয়নের কথা যদি সঠিক হয়ে থাকে তবে যেন মানুষের দুর্ভোগ নিয়ে কেউ কোনো রাজনীতি করতে না পারে।

উত্তরাঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই বিরূপ আবহাওয়ার সময়টা সরকারকে আন্তরিকতার সাথে দেখতে হবে। শীতের সময় জনস্বাস্থ্যের প্রতি নজর দেয়ার এখনই সময়।

Tags: তাপমাত্রাসম্পাদকীয়
Previous Post

অশ্রুসিক্ত সাঈদ খোকন বললেন, ‘রাজনীতিতে কঠিন সময় যাচ্ছে’

Next Post

জননেতা আছাদুজ্জামান: আমার পিতা, আমার রাজনৈতিক আদর্শ

Next Post

জননেতা আছাদুজ্জামান: আমার পিতা, আমার রাজনৈতিক আদর্শ

ওয়াটারএইড বাংলাদেশ’র নতুন কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT