চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরস্বতী পূজা: সমবেদনা জানিয়ে নির্বাচনে অংশ নিতে তাপসের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 15, জানুয়ারি 2020
in - সেমি লিড, রাজনীতি
A A
নির্বাচনী প্রচারণায় তাপসের সমাবেশ, ভোটারদের সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

একইদিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন আর সনাতন ধর্মালম্বীদের সরস্বতী পূজা হওয়ায় এর সঙ্গে সংশ্লিষ্ট ও দর্শনার্থীদের প্রতি সমবেদনা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। একই সঙ্গে জনমনে সৃষ্ট ক্ষোভ দূর করে নির্বাচনী প্রক্রিয়ায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েন তিনি।

বুধবার শ্যামপুর থানাধীন দোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কদমতলী-শ্যামপুর এরলাকায় গণসংযোগ ও প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

তাপস বলেন: নির্বাচনী তফসিল দেওয়ার পর গণসংযোগ আরম্ভ করেছি। নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছি।  আমি আসলেই দুঃখিত যে, এ বিষয়টি আগে থেকে কেন নির্ধারণ করা হয়নি। আমি যতটুকু জেনেছি নির্বাচন কমিশন আগে থেকে বিষয়টি নিয়ে আলাপ করেছিলো। কিন্তু পঞ্জিকা অনুযায়ি হয়তো গণনায় একটু ভুল হয়ে গেছে। তাদের (পূজা পালনকারী এবং দর্শনার্থী) প্রতি আমার সমবেদনা রয়েছে, সহমর্মিতা রয়েছে।

এসময় তিনি সকলকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন: কিন্তু নির্বাচনের তারিখ যেহেতু নির্ধারিত রয়েছে, আমাদের প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যেতে হবে এবং আশাকরি সকলে তাতে অংশ গ্রহণ করবে।

এর আগে নির্বাচনী আচরণ বিধি নিয়ে কথা বলেন নৌকার এ প্রার্থী। কোনভাবেই যেন নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ না হয়, সেদিক বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে বলে জানান আওয়ামী লীগ মনোনিত এ প্রার্থী।

তিনি বলেন: আমাদের নির্বাচন পরিচালনা কমিটি সর্বদা সজাগ ও সচেতন দৃষ্টি রাখছি।  সার্বক্ষণিক এটি মনিটর করা হচ্ছে, কোন ভাবেই যেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন না হয় সেদিকে দৃষ্টি রাখছি।  যখনিই যেটা জানতে পারছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।  তারপরও নির্বাচনের সময় সাধারণ মানুষ  স্বতস্ফুর্ত ভাবে নেমে গেছে।

এসময় প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ নির্বাচনের প্রত্যাশা রেখে তাপস বলেন: উৎসবপূর্ণ নির্বাচনী আমেজ বজায় রয়েছে। আমরা আশাকরি শান্তিপূর্ণ পরিবেশে একটি প্রতিদ্বন্দ্বীতামূলক উৎসব মুখর নির্বাচন হবে।

কদমতলী-শ্যামপুর এরলাকায় গণসংযোগ ও প্রচারণায় তাপস

এরআগে টানা ষষ্ঠ দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কলে আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির কনিষ্ঠ পুত্র বলেন: কদমতলী-শ্যামপুর থেকে আমরা আমাদের গণসংযোগ আরম্ভ করেছি।  গত পাঁচদিন আমরা গণসংযোগ করেছি এবং স্বতস্ফূর্ত সাড়া আমরা ঢাকাবাসীর কাছ থেকে পাচ্ছি।  পাঁচটি ভাগে ভাগ করে আমরা যে উন্নয়নের রূপ রেখা দিয়েছি, ঢাকাবাসী তা সাদরে গ্রহণ করেছে।

তার প্রস্তাবিত রূপ রেখা ঢাকাবাসী সাদরে গ্রহণ করায় গণজোয়ারের সৃষ্টি হয়েছে দাবি করে তাপস বলেন: তারা (ঢাকাবাসী) স্বতস্ফূর্ত রভাবে আমাদের প্রচারণায় অংশ নিচ্ছে এবং ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে নিচ্ছে।  নৌকার পক্ষে গণজোয়অর সৃষ্টি হয়েছে।  আমরা বিশ্বাস করি আগামি ৩০ জানুয়ারি বিপুল ভোটে নৌকার জয় হবে।  ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে দায়িত্ব পাওয়ার প্রথম দিন থেকে আমরা কাজ আরম্ভ করবো।

এসময় ঐতিয্যবাহী পুরান ঢাকাসহ তার নির্বাচনী এলাকার সব মিলিয়ে ‘উন্নত ঢাকা’ গড়ে তোলার প্রত্যয় পুনব্যক্ত করেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনিত এ প্রার্থী।

Tags: দক্ষিণ সিটি করপোরেশনসরস্বতী পূজাসিটি নির্বাচন
Previous Post

সবার জন্য ইন্টারনেট

Next Post

ইউনেস্কো যৌথভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে: প্রধানমন্ত্রী

Next Post

ইউনেস্কো যৌথভাবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে: প্রধানমন্ত্রী

কারা চিকিৎসক

যবিপ্রবি’র উপাচার্য-রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT