চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার ষোড়শ সংশোধনী রায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: মওদুদ

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
8:06 অপরাহ্ন 13, আগস্ট 2017
in রাজনীতি
A A

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার যুদ্ধ ঘোষণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্পণ বাংলাদেশের আয়োজনে সরকারবিরোধী আন্দোলনের সময় গুম, খুনের শিকার বিএনপি নেতাকর্মীদের চট্টগ্রাম, নোয়াখালি, মাগুরা, সাতক্ষীরা ও লক্ষীপুরের পাঁচটি পরিবারকে এক কালীন আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ প্রধান অতিথির বক্তব্যে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সরকারের শীর্ষ ব্যক্তিদের বক্তব্যের কড়া সমলোচনা করে বলেন, সরকারের মন্তব্য শুনে মনে হয় তারা বিচারের বিভাগের স্বাধীনতার বিপক্ষে।

সরকারে উদ্দেশ্যে তিনি বলেন, ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আপনারা যে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তাতে মনে হয় বিচার বিভাগের স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তবে এতে আপনারা জয়ী হতে পারবেন না। জনগণ জয়ী হবে। এর পরিণতি হবে ভয়াবহ। এতে আপনাদের পতন তরান্বিত হবে ।’

এসময় ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আইন কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি খায়রুল হকের দেয়া বক্তব্যের সমালোচনা করেন এবং সরকারি চাকুরীর আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেন মওদুদ।

তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর খায়রুল হক যে বক্তব্য দিয়েছেন তা তিনি দিতে পারেন না। এটা সরকারি চাকুরীর আচরণ পরিপন্থী। বিধানে এটা মানা আছে। সাবেক প্রধান বিচারপতি হয়ে তিনি বিধি লঙ্ঘন করেছেন। তিনি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। বিচারপতি থাকাকালেও করেছেন। তার সরকারি পদ থেকে সরে যাওয়া উচিত।

Tags: আওয়ামী লীগ সরকারব্যারিস্টার মওদুদ আহমদসংবিধানের ষোড়শ সংশোধনী
Previous Post

দেশে প্রবল বন্যার আশঙ্কা আবহাওয়াবিদদের

Next Post

আওয়ামী লীগ করলে হালাল, বাকিরা করলে কেয়ামতের আলামত

Next Post
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের ছবি, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ করলে হালাল, বাকিরা করলে কেয়ামতের আলামত

এক উবার চালকের গল্প ও কিছু কথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT