চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই সরকার মহাপাপে পাপী: বিএনপি

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
3:24 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2017
in রাজনীতি
A A
বিএনপি সমর্থকদের গণজমায়েত ও প্রতিবাদ মিছিল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে দুর্গাপূজার প্রস্তুতি সভায় হামলা করে আওয়ামী লীগ সরকার মহাপাপ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

নজরুল ইসলাম খান বলেন, ‘গয়েশ্বর চন্দ্র রায় প্রতিদিন সরকারের অন্যায়ের প্রতিবাদে বক্তব্য রাখেন। সে জন্য তার বাড়িতে যে দুর্গাপূজার প্রস্তুতি সভা হয় সেখানে আক্রমণ করে ভাঙচুর চালানো হয়েছে।’

তিনি বলেন, ‘কি এক ভয়াবহ সমাজে আমরা বাস করছি। পূজা করতে গেলে ভাঙচুর করে, ইফতার মাহফিলে ভাঙচুর করে। রোজাদারদের গ্রেফতার করে। হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলিম বলে কথা নেই, বিরোধী মত হলেই আক্রমণের শিকার হচ্ছে। আওয়ামী লীগ না করলে কোন মতই এদেশে নিরাপদ থাকছে না। আওয়ামী লীগ না করলে যারা মুসলমান তাদের ইফতার করতে দেয়া হয়না, যারা হিন্দু তাদের পূজা করতে বাধা দেয়া হয়, অসহায়দের ত্রাণ দিতে বাধা দেয়া হয়।’

বিএনপি’র এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘সরকারের চরম অব্যবস্থাপনার ফলে চালের দাম সীমাহীন মাত্রায় বেড়ে গেছে। গরিব মানুষ চাল কিনে খাওয়ার অবস্থায় নেই। এই সরকার এমন কিছু কাজ করছে যেখানে সাধারণ মানুষ ধর্মীয় ও রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জনগণকে গণতন্ত্রহীন অবস্থায় রাখা হয়েছে। দেশের মানুষকে ভোট দেয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘জনগণের অধিকার হরণ করা পাপ, আর ধর্মীয় অধিকার হরণ করা মহাপাপ। এই সরকার মহাপাপে পাপী।’

এসময় রোহিঙ্গাদের নিয়ে কোন রাজনীতি নয়, এটি মানবিক সমস্যা, সবাইকে নিয়ে এই সমস্যা সমাধান করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বলেন, এই বিরাট সমস্যার সমাধান এককভাবে সমাধান করা সম্ভব নয়। আমরা দাবি করছি, বিভিন্ন সংগঠনকে এই সমস্যা সমাধানে সুযোগ দিতে হবে।

রহুল কবির রিজভী তার বক্তব্যে সরকারের কঠোর সমালোচনা করে বলেন, আজ প্রায় ৪ লাখ রোহিঙ্গা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। হাহাকার করছে নাফ নদীর তীরে। সারা বিশ্বের মানুষ এটি নিয়ে বিচলিত। অথচ আওয়ামী লীগ সরকার আছে বিরোধী মত দমনে ব্যাস্ত। আজকের এমন সময় গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে হামলার জন্য প্রতিবাদ করতে হচ্ছে আমাদের।

তিনি বলেন, ‘অন্য দেশ এই দেশের আকাশ সীমা অতিক্রম করুক, পানি সীমা লঙ্ঘন করলেও এই সরকার কিছুই বলবে না। আমাদের সীমান্তে প্রতিদিন সার্বভৌমত্ব লংঘিত হচ্ছে। সরকারে কোন প্রতিবাদ করতে পারে না। অথচ নিজ দেশের বিরোধী মতকে ঠিকই আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমন করার জন্য বেপরোয়াভাবে লেলিয়ে দিতে পারে।’

রিজভী বলেন, ‘বলা হয় উৎসব সার্বজনীন। কিন্তু গয়েশ্বর চন্দ্র রায়ের দুর্গাপূজার প্রস্তুতিতে হামলা করা হলো!  উৎসব আয়োজনে পুলিশ যে হামলা করেছে আর মিয়ানমার কর্তৃক রোহিঙ্গাদের ওপর হামলা করেছে তার কোন পার্থক্য নেই। অং সান সু চির নিরাপত্তা বাহিনী আর শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী একই কাজ করেছে। আওয়ামী লীগ সেকুলার দল নয়, পিকিউলিয়ার দল।’

তিনি আরো বলেন, ওদের কাছে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, মুসলিম বলে কোন কথা নেই। তাদের কথা হলো এখান থেকে গণতন্ত্র উৎখাত করবে। শেখ হাসিনা বিরোধী মতকে ফিল্ডের সঙ্গে লেভেল করে দিচ্ছে। মাটিতে মিশিয়ে দিচ্ছে বিরোধীদের। তাদের ধর্ম একটা্ই যে, জোর করে ক্ষমতায় থাকবে।

এসময় রিজভী হুশিয়ারি দিয়ে বলেন, ‘এদেশে ধর্মীয়, রাজনৈতিক ও সার্বিক স্বাধীনতার কথা বলার জন্য একটাই কাজ করতে হবে, আর তাহলো শেখ হাসিনার রাজ সিংহাসনকে মাটিয়ে লুটিয়ে দিতে হবে।’

তিনি সবাইকে সরকার পতন আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান খান দুদু প্রমুখ।

Tags: বিএনপিরোহিঙ্গাসরকার
Previous Post

তারকাকথনে ভেরিফিকেশন সেলিব্রেশন

Next Post

৬০ ফুট নৌকার মঞ্চে নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে সংবর্ধনার প্রস্তুতি

Next Post
নিউইয়র্কে ৬০ ফুট নৌকার মঞ্চে প্রধানমন্ত্রীর সংবর্ধনা প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

৬০ ফুট নৌকার মঞ্চে নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে সংবর্ধনার প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে ইউটিউবারদের পুরস্কার বিতরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংকের আয়োজনে সেরা ইউটিউবার পাবে লাখ টাকা ও গুগলের প্রশিক্ষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT