চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার-ফেসবুক বৈঠক আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 অপরাহ্ন 05, ডিসেম্বর 2015
in তথ্যপ্রযুক্তি
A A

বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে ঢাকায় আসা ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে রোববার বৈঠকে বসবে স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

বৈঠকে ফেসবুকের সঙ্গে তথ্য প্রাপ্তি ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় বসবে সরকার। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে বন্ধ থাকার মধ্যেই এই আলোচনা হচ্ছে।

ফেসবুকের সাউথ এশিয়ার পাবলিক পলিসি ম্যানেজার দিপালী লিব্রান এবং আইন বিশেষজ্ঞ বিক্রম লাংয়ে এ বৈঠকে অংশ নেবেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিক, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে আলাপ-আলোচনা করবেন ফেসবুক প্রতিনিধিরা।

বৈঠকে বাংলাদেশে ফেসবুকের নানা ধরনের অপব্যবহার ও নেতিবাচক বিষয়গুলো তুলে তাদের কাছে তুলে ধরা হবে। তাদের কাছে কোনো বিষয়ে অভিযোগ করলে যাতে দ্রুত সাড়া পাওয়া যায় তার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। সার্বিক বিষয়ে ফেসবুকের সঙ্গে চুক্তি করার আগ্রহ প্রকাশ করা হবে।

ফেসবুক ব্যবহারকারীদের তথ্য পাওয়া সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশে ফেসবুকের অ্যাডমিন রাখার বিষয়েও ফেসবুক প্রতিনিধিদের বলবে সরকার।

গত ৩০ নভেম্বর ফেসবুকের কাছে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম একটি চিঠি পাঠান। চিঠি পাঠানোর পরদিন ১ ডিসেম্বর ই-মেইলে উত্তর দেয় ফেসবুক কর্তৃপক্ষ।

Tags: ফেসবুক
Previous Post

ভ্যালেন্সিয়ায় হোঁচট বার্সেলোনার

Next Post

লন্ডনে টিউব স্টেশনে হামলা

Next Post

লন্ডনে টিউব স্টেশনে হামলা

বেপরোয়া ট্রাকের চাপায় নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT