চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার প্রধানের নির্দেশ যেন দ্রুত বাস্তবায়ন হয়

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:29 অপরাহ্ন 19, অক্টোবর 2021
in সম্পাদকীয়
A A
প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েকদিন যাবৎ দেশে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবকে একটি কলঙ্কজনক অধ্যায়ের দিকে ঠেলে দিয়েছে এক শ্রেণির ধর্মান্ধ মৌলবাদি মতলববাজের দল। কথিত কোরান অবমাননার কথা বলে কুমিল্লায় একটি পূজা মণ্ডপে হামলা চালানো হয়। তারপর সারা দেশে ছড়িয়ে পড়ে এই সাম্প্রদায়িক বিষবাষ্প। সামাজিক গণ মাধ্যমের অপব্যবহার করে এক শ্রেণির ধর্মান্ধ গোষ্ঠি দেশব্যাপী সংখ্যালঘুদের ওপর নারকীয় তাণ্ডব চালায়। ধর্মনিরপেক্ষ বাংলাদেশের পরিচিতিকে প্রশ্নের মুখে ঠেলে দেয়। দেশে বিদেশে বাংলাদেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সারাদেশ তীব্র ক্ষোভে ফেটে পড়লে সরকারও কঠোর হতে শুরু করে।

দেশের বিভিন্ন জেলায় পূজামণ্ডপে হামলা-ভাঙচুর ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন: প্রধানমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে যারা এসব ঘটনার সূত্রপাত করল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের প্রতি এসব ইস্যুতে মতবিনিময় করতে আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন: আজকের কেবিনেট মিটিংয়ে এটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে, খুব কঠোর অ্যাকশনে যেতে হবে। যারা যারা জড়িত আছে তাদের অবশ্যই ধরতে হবে। পাশাপাশি জনগণকে বলতে হবে যে রিঅ্যাকশন করা যাবে না। কেউ যদি কোরআনের অবমাননা করে, কোরআন আমাকে কোনো অথরিটি দেয়নি যে আমি গিয়ে তার ধর্মের কোনো কিছু গিয়ে ভাঙব। সেটা ঠিক না হোক, আরও বড় অপরাধ হলেও এটা সকলকে খেয়াল রাখতে হবে, ইসলাম ডাস নট গিভ এনি অথরিটি টু এনি মুসলিম।হোম মিনিস্টিারের সাথে আমরা গত কয়েকদিন ধরে এটা হ্যান্ডেল করছি। আজও হোম মিনিস্টারকে বলেছেন, ইন্সট্রাকশন দেওয়া হয়েছে টু টেইক অ্যাকশন। যারা এগুলোর সূত্রপাত করল যত তাড়াতাড়ি সম্ভব তাদের ধরতে হবে। পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, তাদের বলা হয়েছে জনগণের সাথে শেয়ার করার জন্য যে, ছোটখাটো কোনো টুইস্টিং কেউ করলে রিঅ্যাকশন করতে পারবে-এটা ইসলাম অনুমোদন করে না।

বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার এসব ঘটনায় মোট ৭১টি মামলা দায়ের হয়েছে এবং ৪৫০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমরা আশা করি বাংলাদেশের আধুনিক ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি দেশে বিদেশে বজায় রাখতে এখনই দ্রুত পদক্ষেপ নেয়া দরকার। সরকার প্রধানের এই নিদের্শ যত দ্রুত বাস্তবায়ন হবে তত মঙ্গল দেশের জন্য। এটি ইতিহাসে একটি কলংকজনক ঘটনা হিসেবে বাংলাদেশের মর্যাদা মারাত্মক ক্ষুণ্ণ করেছে। সুতরাং অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তিই পারে এই কলঙ্ক মোচনের উপায়। আমরা আশা করবো প্রশাসন দক্ষতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করে সরকারের সামর্থ প্রকাশ করবে। সরকার দ্রুততম সময়ে এই হামলা ভাঙচুরের মূল হোতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করে যাতে ভবিষ্যতে কেউ এসব করতে সাহস না পায়।

Tags: প্রধানমন্ত্রীর নির্দেশভাবমূর্তিসম্পাদকীয়সাম্প্রদায়িক হামলা
Previous Post

মোদির ছবি ছাড়াই ভ্যাকসিন সার্টিফিকেট চান পিটার

Next Post

আরিয়ানের কারণে আটকে আছে শাহরুখ-সালমানের দুই ছবি!

Next Post
শাহরুখ খান ও সালমান খান ছবি, দুই তারকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরিয়ানের কারণে আটকে আছে শাহরুখ-সালমানের দুই ছবি!

বাংলাদেশি ক্রিকেটার নাঈম হাসান ব্যাট চালাচ্ছেন, উইকেটের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্য আউট, নাঈম ইন, শুরুতে ব্যাট করবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT