চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 পূর্বাহ্ন 13, সেপ্টেম্বর 2015
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় দৃঢ় অঙ্গীকারাবদ্ধ এবং বিভিন্ন ধর্ম বিশ্বাসীদের মাঝে সংলাপকে উৎসাহিত করে।

তিনি বলেন, বাংলাদেশ ভ্যাটিকানের সঙ্গে সম্পর্ককে গভীরভাবে মূল্য দেয় এবং দুই দেশের মধ্যে বিদ্যমান এই ঘনিষ্ঠ সম্পর্ক আরো জোরদারে অঙ্গীকারাবদ্ধ।

আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে ভ্যাটিকানের সিনিয়র কেবিনেট মিনিস্টার কার্ডিনাল ফার্নান্দো ফিলোনি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতিকে প্রাধান্য দেয় এবং সরকার ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অঙ্গীকারাবদ্ধ।

ভ্যাটিকানের মন্ত্রী বাংলাদেশে বিভিন্ন ধমীর্য় অনুসারী লোকদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের প্রশংসা করেন এবং সম্প্রীতি রক্ষায় প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, ক্যাথলিক সম্প্রদায় অত্যন্ত ছোট আকারের, তবে চমৎকার শান্তিপূর্ণ সহাবস্থান এবং একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন। ভ্যাটিকানের মন্ত্রী বলেন, বাংলাদেশে তিনি তার প্রথম সফরের আনন্দ উপভোগ করছেন এবং তিনি এই দেশের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ।

প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাথলিক সম্প্রদায়ের গঠনমূলক ও উল্লেখযোগ্য ভূমিকা পালনে বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন সমাজসেবা কার্যক্রমে তাদের সম্পৃক্ততার প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী ভ্যাটিকানের মন্ত্রীর মাধ্যমে পোপ ফ্রান্সিসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, ঢাকায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোসহিরি, বাংলাদেশে ক্যাথলিক বিশপ ডি রোজারিও এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম এ সময় উপস্থিত ছিলেন।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাভ্যাটিকান
Previous Post

সীমান্ত নিয়ন্ত্রণের ঘোষণা জার্মানির

Next Post

ভ্যাট বিরোধী আন্দোলনে ঢাবি শিক্ষকের সমর্থন

Next Post

ভ্যাট বিরোধী আন্দোলনে ঢাবি শিক্ষকের সমর্থন

লুৎফর রহমান রিটন এর ‘‘নো ভ্যাট অন এডুকেশন’’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT