চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার ডোবাতে ফেসবুকে ফ্রি প্রশ্নফাঁস?

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
10:40 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2018
in শিক্ষা
A A

গত কয়েকবারের তিক্ত অভিজ্ঞতায় এবার এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে ‘সম্ভব সব কিছু’ করা হয়েছিল জানিয়ে এখন পর্যন্ত হওয়া দুটি পরীক্ষাতেই প্রশ্নফাঁসের ঘটনায় অসহায়ত্ব প্রকাশ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন।

কেন্দ্রগুলোর শিক্ষক-কর্মচারীর গুপ্তচরবৃত্তি ঠেকানোই বড় চ্যালেঞ্জ উল্লেখ করে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, সর্বোচ্চ নজরদারিতে সরকারি ছাপাখানা থেকে প্রশ্নফাঁস ঠেকানো গেলেও সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে কেন্দ্রগুলোর শিক্ষক-কর্মচারীদের গুপ্তচরবৃত্তি ঠেকানোটাই এখন বড় চ্যালেঞ্জ। কারণ মোবাইলফোন নিষিদ্ধ হলেও গুপ্তচরের মতো প্রশ্নের ছবি মোবাইলে ধারণ করে বিশেষ উদ্দেশ্যে অসৎ শিক্ষক-কর্মকর্তারাই পরীক্ষার সকালে প্রশ্নের ছবি বাইরে পাচার করছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব জানান, বিজি প্রেস থেকে প্রশ্নফাঁস হয় এই গুরুতর অভিযোগের পর সরকারি ছাপাখানায় কর্মরত প্রত্যেকের ওপর কঠোর নজরদারি, সক্রিয় গোয়েন্দা তৎপরতার পর এখন নতুন একটি চ্যালেঞ্জ দেখা দিয়েছে।

প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে কেন্দ্রগুলোতে থাকা ‘সর্ষের ভেতর ভূত’রাই এই চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন: বিজি প্রেসে এখন প্রশ্নপত্র দেখতে পাওয়া কর্মীর সংখ্যা কমিয়ে আনা হয়েছে। যারা আছে তাদের ওপরও তীক্ষ্ম নজরদারির ব্যবস্থা হয়েছে। কিন্তু সারাদেশে ২৫’শরও বেশি কেন্দ্রে সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে নজরদারির আওতায় আনাটা বেশ কঠিন।

‘দুর্গম কেন্দ্র আছে যেখানে রিকশা, নৌকা এমনকি পায়ে হেঁটে যেতে হয়। সব মিলিয়ে কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পাঠাতে ১০ হাজারেরও বেশি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী যুক্ত। প্রত্যেক থানা-ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছানোর দায়িত্বে থাকে ৩ জন। এখন এদের কোন একজন যদি মোবাইলফোনে প্রশ্নের ছবি তুলে ছড়িয়ে দেয় তাহলে সেটা সামাল দেয়া সত্যিই কঠিন।’

অন্যান্যবার টাকার বিনিময়ে এসএসসি-এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস হলেও এবার ফেসবুকে ফ্রি-তে প্রশ্ন দেয়ার ঘোষণাও দেয়া হচ্ছে।

এরকম ঘোষণা দিয়ে ফ্রিতে প্রশ্নফাঁসের নেপথ্য নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব চ্যানেল আই অনলাইনকে বলেন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সবাই সরকারের ভালো চায় বিষয়টি তো এরকম না। সরকারকে ডোবাতে চাইলে এটা বড় একটা সুযোগ। ফেসবুকে ফ্রিতে প্রশ্ন দেয়ার মাধ্যমে কার্যত সরকারকে প্রশ্নফাঁস ঠেকাতে অপারগ হিসেবে দেখাতে চাওয়া হতে পারে।

তিনি আরও বলেন: ১০ হাজারেরও বেশি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর একজনও যদি বিশেষ উদ্দেশ্যে প্রশ্নের ছবি তুলে বাইরে দেয় এবং সেটা গুটি কয়েক মাধ্যম ঘুরে কারও হাতে পৌঁছায় তাহলেও তো আমাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন

তাহলে ফেসবুকের মতো যেসব মাধ্যমে প্রশ্ন ছড়াচ্ছে সেসব বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সঙ্গে সমন্বিত ব্যবস্থা নেয়া হয়েছে কিনা?

এই প্রশ্নের জবাবে সচিব বলেন: আমাদের পক্ষে যা যা করা সম্ভব সেসবের কোন কিছুই বাদ দেইনি।

এরপরও প্রশ্ন ফাঁস না থামায় জড়িতদের সনাক্ত করে কঠোর ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রণালয় আন্তরিক চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন: যারা আমাদের দেশ, প্রজন্মের ভবিষ্যৎ নিয় টানাটানি করছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে আমাদের একটুও ছাড় দেয়ার মানসিকতা নাই।

তবে বিটিআরসি জানিয়েছে ফেসবুকে প্রশ্নফাঁসের বিষয়ে শিক্ষামন্ত্রণালয় সংশ্লিষ্টদের বক্তব্য গণমাধ্যমে জানতে পারলেও এ বিষয়ে ব্যবস্থা নিতে কোন লিখিত নির্দেশনা-চিঠি আসেনি।

বিটিআরসি চেয়ারম্যান ড.শাহজাহান মাহমুদ

বিটিআরসি চেয়ারম্যান ড.শাহজাহান মাহমুদ চ্যানেল আই অনলাইনকে বলেন: প্রথমত ফেসবুকে যারা এসব করছে তারা পরিচয়, আইপি ( ইন্টারনেট প্রোটোকল ) অ্যাড্রেস গোপন করে সুচতুরভাবে এসব অপরাধ করছে। আমরা সক্ষমতা অনুযায়ী এসব নিয়ন্ত্রণ করার চেষ্টা করবো। তবে এখনো শিক্ষামন্ত্রণালয়ের তরফ থেকে লিখিতভাবে বিটিআরসির কাছে কোন নিয়ন্ত্রণ আরোপের বা এরকম কোন ব্যবস্থা নেয়ার জন্য কোন চিঠি আসেনি।

বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনই বাংলা প্রথমপত্র প্রশ্নফাঁস হয়। আগের মতো এবারও প্রশ্নফাঁস হয় ফেসবুকে। পরীক্ষা শুরুর ১ থেকে আধ ঘণ্টা আগেই ফেসবুক, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়তে থাকে প্রশ্নপত্র।

শনিবার ছিল বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা, অথচ বৃহস্পতিবার প্রথমপত্রের পরীক্ষা শেষ হওয়ার পর বিকাল থেকেই ফেসবুকে কয়েকটি পেজ ও গ্রুপগুলোতে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নফাঁসের ঘোষণা দেয়া হয়। ঘোষণা অনুযায়ী শনিবারের পরীক্ষার প্রশ্নও ছড়িয়ে দেয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপে। ফেসবুকে কোন কোন গ্রুপে অল্প টাকার বিনিময়ে মেসেঞ্জারে প্রশ্ন নিতে বলা হয়, আবার কোন কোন ফেসবুক গ্রুপে সরাসরি পোস্ট আকারে প্রশ্নপত্র উন্মুক্তভাবে দেয়ার কথা বলা হয়।

Tags: প্রশ্ন ফাঁসফেসবুকে প্রশ্ন ফাঁসবিটিআরসি
Previous Post

বেতন বাড়িয়ে রোনালদোকে ‘ঠাণ্ডা’ করছে রিয়াল

Next Post

রাজশাহী বিশ্ববিদ্যালেয়ের দশম সমাবর্তন ২৪ মার্চ

Next Post
RU

রাজশাহী বিশ্ববিদ্যালেয়ের দশম সমাবর্তন ২৪ মার্চ

khaleda jia

সোমবার সিলেট যাচ্ছেন খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT