চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার কারসাজি করে প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়েছে: ফখরুল

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
7:05 অপরাহ্ন 10, অক্টোবর 2017
in রাজনীতি
A A
সরকারের কারসাজির বিরুদ্ধে প্রধান বিচারপতিকে সরানোর প্রতিবাদে আলোচনা সভা।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার কারসাজি করে প্রধান বিচারপতি এস কে সিনহাকে সরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বর্তমান সময়কে অত্যন্ত মারাত্মক উল্লেখ করে এখান থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করার জন্য আন্দোলনের কোন বিকল্প পথ নেই বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঐতিহাসিক শহীদ জেহাদ দিবস’ উপলক্ষে ৯০ এর স্বৈরাচারবিরোধী ছাত্র গণঅভ্যূত্থানের বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের ২৭তম শাহাদাৎ বাষির্কীতে এ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘প্রধান বিচারপতির একটিই অপরাধ ছিল আর সেটি হচ্ছে তিনি সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দিতে চেয়েছিলেন।’

তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী রায়ের পর ক্ষুদ্ধ সরকার দেশে বহু প্রতিষ্ঠানকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। গণমাধ্যমে প্রচার হওয়া খবরে ইতোমধ্যে দেশবাসী বুঝতে পেরেছে কারসাজি করেই যে প্রধান বিচারপতিকে সরিয়ে দিচ্ছে সরকার।’

মহাসচিব আরও বলেন, আমাদের আর কোন কিছু নেই। একাত্তর, নব্বইয়ে আমরা যা অর্জন করেছিলাম তা এই হায়েনার সরকার ধ্বংস করে দিয়েছে। সর্বশেষ আমাদের আশ্রয় নেয়ার সর্বশেষ সম্ভাবনাটুকুও তারা ধ্বংস করে দিয়েছে। আমাদের আর পেছনে তাকানোর সুযোগ নেই।

ফখরুল উপস্থিত তরুণদের লক্ষ্য করে বলেন, এখানে যারা উপস্থিত তাদের অধিকাংশই তরুণ। আমি তাদের চোখে-মুখে বিদ্রোহের ছাপ দেখতে পাচ্ছি। আমাদের তরুণদের লড়াই করতে হবে। আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, অনেক বিপদ আসবে, অনেক ত্যাগ শিকার করতে হবে।

সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, ওরা জানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে এবং মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারলে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতে পারবে না। তাই সুষ্ঠু নির্বাচন দিবে না সরকার। তারা ফুটবল খেলার মতো খালি মাঠে ড্রিবলিং করে গোল দিতে চায়। কিন্তু আমাদেরকে এই ভয়াবহ নীলনকশা নস্যাৎ করে দিতে হবে। নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।

সংগঠনের সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

Tags: প্রধান বিচারপতিফখরুল ইসলাম আলমগীরবিএনপি
Previous Post

বিশ্বকাপ ছাড়লেই কাতার অবরোধের ‘সমাধান’

Next Post

সিরিয়াকে কাঁদিয়ে প্লে-অফে অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়া বনাম সিরিয়া ফুটবল ম্যাচে অস্ট্রেলীয় খেলোয়াড়ের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়াকে কাঁদিয়ে প্লে-অফে অস্ট্রেলিয়া

জনপ্রিয় নেতা ও সমর্থকদের সমাবেশ, রাজনৈতিক আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জামায়াত ও বিএনপি নেতা কর্মিদের নাশকতার অভিযোগেই গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT