চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার ও দল পৃথক করার পরিকল্পনা আওয়ামী লীগের

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
9:31 পূর্বাহ্ন 27, অক্টোবর 2016
in রাজনীতি
A A

সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করতে চায় আওয়ামী লীগ । এলক্ষ্যে সরকার ও দল আলাদা করার পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারকরা । তারা বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে সেন্টারভিত্তিক কমিটি করতে হবে।

আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলের আগে দলীয় প্রধানের পদ ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

তবে কাউন্সিলরদের জোরদাবিতে প্রধানমন্ত্রী দলীয় প্রধানের দায়িত্বে থাকলেও যারা মন্ত্রিসভায় রয়েছেন তাদের অনেককেই সাংগঠনিক দায়িত্বে রাখা হয়নি।

পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা করা না হলেও দলীয় পদে নেই আওয়ামী লীগের গত কমিটিতে অর্থ ও পরিকল্পনা সম্পাদকের দায়িত্বে থাকা পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাংস্কৃতিক সম্পাদক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়ামের বাইরে ঘোষিত কেন্দ্রীয় কমিটির নেতাদের একজনও মন্ত্রিসভায় নেই।

এ বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান বলেন, যারা সরকারে থাকবে তারা দলে কোনো বড় পদে থাকবে না। আর যারা দলের বড় পদে থাকবে তারা সরকার পরিচালনায় থাকবে না। নতুন কমিটি কিছু  লক্ষ্যে নিয়ে কাজ শুরু করছে। আশা করছি আগামী কয়েক বছরে সেই লক্ষ্যগুলো অর্জন হবে।%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0%e0%a7%81%e0%a6%95-%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8

অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড.আব্দুর রাজ্জাক বলেন, দলের বিভিন্ন দায়িত্বে থাকা সদস্যরা তার সম্পূর্ণ সময় দলকে দিবে। মন্ত্রীদের দেশের জন্য অনেক কাজ করতে হয়। তাই যতটা সম্ভব মন্ত্রীদের কম দলে রাখা হচ্ছে।

নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে নানা পরিকল্পনার কথা জানিয়েছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা । বিএনপি জামায়াতের ধংসাত্বক কর্মকাণ্ড সম্পর্কে জনগনকে সচেতন করবে নতুন কমিটি।

আব্দুর রাজ্জাক বলেন, এই বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকায় অবস্থায় এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারিনি। এই বাংলাদেশে সেসময় খাদ্য ঘাটতি ছিলো। সে অবস্থায় আজকে বাংলাদেশ থেকে মঙ্গা ও দুর্ভিক্ষ শব্দটি উঠে গেছে। এই কথাগুলোই মানুষের কাছে বলতে হবে। তাই এ কাজের জন্য দল একটি বিরাট ভূমিকা পালন করবে। %e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be%e0%a6%95

ফারুক খান বলেন, সাংগঠিক কার্যক্রম হাতে নেয়ার জন্য সেন্ট্রাল কমিটি গঠন করতে হবে। প্রতিটি নির্বাচনী এলাকায় ভোটকেন্দ্রে কমিটি গঠন করে তাদের মাধ্যমে কার্যক্রম শুরু করা, ভোটার লিস্ট আবার পুনরায় দেখা, প্রতিটি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের দেশের উন্নয়নের সম্পর্কে বোঝানো হবে।

একটি জিনিস মনে রাখা ভালো, প্রধানমন্ত্রীর এ নির্দেশনার মাধ্যমে তিনি কিন্তু অন্যান্য রাজনৈতিক দলকেও অনুপ্রাণিত করার চেষ্টা করছেন আপনারাও আসেন আগামী নির্বাচনের জন প্রস্তুতি নেওয়া শুরু করেন।

আওয়ামী লীগের সর্বোচ্চ এ নীতিনির্ধাকরা বলেছে, নির্বাচনের আগে তৃণমূলকে আরও সক্রিয় করে সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করা হবে।

Tags: ২০তম সম্মেলনআওয়ামী লীগ
Previous Post

ইতালিতে দু’দফা শক্তিশালী ভূমিকম্প

Next Post

ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’র কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

Next Post

ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’র কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

নোট সেভেন ধাক্কায় স্যামসাংয়ের মুনাফায় ধস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT