চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্যে পরিস্কার, রায় পূর্বেই নির্ধারিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 27, জানুয়ারি 2018
in রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়ার মামলার রায় ঘোষণা নিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের বিভিন্ন ধরনের বক্তব্যে পরিস্কার হয় যে, বেগম জিয়ার মামলার রায় পূর্বেই নির্ধারিত। প্রহসনের এ বিচারের কোন প্রয়োজন ছিলো না।

শনিবার জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া এবং বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতেই তড়িঘড়ি করে রায় দেয়া হচ্ছে। কিন্তু খালেদা জিয়া উড়ে এসে জুড়ে বসেননি। তিনি বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী। তাকে চাইলেই দূরে রাখা যাবে না।

‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় নিয়ে কোন বিশৃঙ্খলা করা হলে কঠোরভাবে দমন করা হবে’- সরকারের মন্ত্রীদের এমন বক্তব্য প্রমাণ করে যে রায় পূর্বে নির্ধারিত। যেনতেন রায় দেয়া হলে জনগণ তা মেনে নিবে না।

এতে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন ঢাকার বকশিবাজার স্থাপিত বিশেষ জজ আদালত। এই তারিখ ঘোষণার পর থেকে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আতংক বিরাজ করছে। বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্যে খালেদা জিয়ার মামলার রায় নেতিবাচক হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দেয়। এদিকে সরকারের মন্ত্রী বলছেন, রায়ের পর কোন বিশৃঙ্খলা করা হলে কঠোর হাতে দমন করা হবে।

Tags: খালেদা জিয়া-মামলাবিএনপিবিএনপি-মির্জা ফখরুল
Previous Post

বাংলাদেশের আদালত স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন: ওবায়দুল কাদের

Next Post

‘এভাবে কি আপনি মহানায়ক হতে পারবেন?’

Next Post

‘এভাবে কি আপনি মহানায়ক হতে পারবেন?’

মোস্তাফিজের ‘দ্রুততম’ ফিফটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT