চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের ভর্তুকি সুদও গ্রাহকের উপর চাপাচ্ছে ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 12, জানুয়ারি 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের লোগো সহ ব্যাংকনোট ও করোনাভাইরাসের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রণোদনা তহবিলের ঋণে সরকার ভর্তুকি হিসেবে গ্রাহকের পক্ষে যে সাড়ে ৪ শতাংশ সুদ পরিশোধ করছে, কিছু ব্যাংক সেই সুদও গ্রাহকের ওপর চাপাচ্ছে। সুদসহ পুরো টাকা পরিশোধের জন্য গ্রাহকদের সময় বেঁধে দিচ্ছে। এ কারণে ভর্তুকি সুদকে আলাদা হিসাবে সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় গত বছরের ১২ এপ্রিল আর্থিক প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। এই প্রণোদনা ঋণে গ্রাহক অর্ধেক সুদ আর সরকার ভর্তুকি হিসেবে অর্ধেক সুদ বহন করার কথা।

ঘোষিত ওই আর্থিক সহায়তা প্যাকেজের আওতায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে কার্যকরী মূলধন হিসেবে ঋণ বা বিনিয়োগ সুবিধা দেয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনা জারি করেছিল তখন।

ওই নির্দেশনায় বলা হয়েছিল, এই প্যাকেজের আওতায় বিতরণকৃত ঋণের উপর আরোপিত সুদের অর্ধেক বা ৪ দশমিক ৫ শতাংশ গ্রাহক পরিশোধ করবে এবং অবশিষ্ট অংশ বা ৪ দশমিক ৫ শতাংশ সরকার সংশ্লিষ্ট ব্যাংককে ভর্তুকি হিসেবে পরিশোধ করবে।

কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু ব্যাংক ওই প্যাকেজ থেকে বিতরণ করা ঋণের বিপরীতে নির্ধারিত সমুদয় সুদ গ্রাহকের ঋণ হিসাবের বিপরীতে আরোপ করছে। অর্থাৎ সরকারের দেয়া ভর্তুকি সুদও গ্রাহকের উপর চাপাচ্ছে।  যার ফলে গ্রাহক আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এই কারণে আজ বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে, ঐ ঋণের বিপরীতে শুধু সুদ আরোপের ক্ষেত্রে ঋণের উপর আরোপযোগ্য নির্ধারিত সুদ শুধুমাত্র গ্রাহক কর্তৃক পরিশোধকৃত অংশ (সর্বোচ্চ ৪ দশমিক ৫০ শতাংশ) গ্রাহকের ঋণ হিসাবের বিপরীতে আরোপ করা যাবে। অবশিষ্ট অংশ আলাদা হিসাবে সংরক্ষণ করতে হবে।

ব্যাংক পর্যায়ে অভিন্ন হিসাবায়ন নিশ্চিত করার লক্ষ্যে এবং অতিরিক্ত সুদ আরোপের ফলে গ্রাহক যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেই জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

তবে নির্দেশনা অনুযায়ী ঋণ গ্রহীতা যথাসময়ে সুদ পরিশোধ না করলে ব্যাংক সমুদয় সুদ গ্রাহকের ঋণ হিসাবের বিপরীতে আরোপ করতে পারবে এবং তা গ্রাহকের দায় হিসেবে বিবেচিত হবে বলে ঐ নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Tags: ঋণের সুদকরোনাভাইরাসপ্রণোদনা তহবিলপ্রণোদনা প্যাকেজবাংলাদেশ ব্যাংকব্যাংক
Previous Post

স্বপ্ন বাস্তবায়নের মূলমন্ত্র জানেন প্রধানমন্ত্রী: মঈন উদ্দিন মোনেম

Next Post

আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটি অনুমোদন

Next Post

আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটি অনুমোদন

ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন, পেছনে সেতুর ধাপ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিশংসন করা হলে দেশে বিপজ্জনক কিছু ঘটবে: ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT